গুরুতর অসুস্থ শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। পাঁজড় ভেঙে সিডনিতেই হাসপাতালে আইসিইউ-তে(ICU) ভর্তি রয়েছেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শোনাযাচ্ছে তাঁর নাকি ইন্টারনাল ব্লিডিং(Internal Bleeding) শুরু হয়েছিল। শেষ ম্যাচে অ্যালেক্স ক্যারির ক্যাচ নেওয়ার সময়ই বেকায়দায় পড়ে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। তাতেই পাঁজড়ে চোট পান ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। এরপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল শ্রেয়স আইয়ারকে। আপাতত হাসপাতালে চিকিৎসকদের তত্ত্ববধানেই রয়েছেন শ্রেয়স। শরীরের ভেতরের রক্ষক্ষরণ পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত হাসপাতালেই থাকবেন তিনি।
শোনাযাচ্ছে চোট এতটাই গুরুতর হয়ে গিয়েছিল যে সময় মতো চিকিৎসা না হলে নাকি মৃত্যু পর্যন্ত হতে পারত শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer)। পাঁজড়ের হাঁড় ভেঙে গিয়েছে তাঁর। সেইসঙ্গে অভ্যন্তরীন রক্ষক্ষরণও শুরু হয়ে গিয়েছিল শ্রেয়স আইয়ারের। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যওয়া হলে আইসিইউ-তেই রাখে হয়েছে ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে। তবে শোনা যাচ্ছে এখন তাঁর পরিস্থিতিতে অনেকটাই স্থিতিশীল। কিন্তু এই খবরে ভারতীয় ক্রিকেট মহলে কার্যত আতঙ্কের ছবিই দেখা গিয়েছিল।
মাঠে পড়ে গিয়ে চোট পাওয়ার পরই তাঁকে ড্রেসিংরুমে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছিল। এমনকি রক্তচাপও নামতে শুরু করেছিল। এরপরই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শোনাযাচ্ছে বোর্ডের(BCCI) তরফে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং যতটা দ্রুত সম্ভব তাদের সিডনিতে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।
শোনাযাচ্ছে এখনও নাকি শরীরের ভেতরে রক্তক্ষরণ চলছে। তবে পরিস্থিতি আগের থেকে অনেকটাই বদলে গিয়েছে। শোনাযাচ্ছে আগামী ৪৮ ঘন্টা তাঁকে হাসপাতালেই রাখা হবে। এরপর পরিস্থিতি বুঝে তাঁকে হাসপাতালে রাখা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে হাতপাতাল থেকে ছাড়া পেলেও, আগামী একটা সপ্তাহ চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে থাকবেন শ্রেয়স আইয়ার।
সিডনি এবং ভারত দুই জায়গাতেই চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চলছে বিসিসিআইয়ের(BCCI) মেডিক্যাল দল। আপাতত দলের চিকিৎসকও শ্রেয়সের সঙ্গেই রয়েছেন হাসপাতালে।







