পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিলেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)! শেষ হয়ে যেতে বসেছিল তাঁর ক্রিকেট কেরিয়ার! অবশেষে জীবনের সেই ভয়ঙ্কর অধ্যায়ের কথা সকলের সামনে আনলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। আর বোর্ডের(BCCI) সেন্ট্রাল কন্ট্র্যাক্ট থেকে তাঁর বাইরে চলে যাওয়ার কারণটাও যে এটাই তা বলতে কোনও দ্বিধা করেননি এই তারকা ক্রিকেটার। এবারের এশিয়া কাপেও(Asia Cup) ভারতীয় দলে সুযোগ হয়নি তাঁর। অবশেষে সেই বিষয় নিয়েই মুখ খুললেন তিনি।
দুবছর আগে ইংল্যান্ডে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। সেই সময় অস্ত্রোপচারও হয়েছিল এই তারকা ক্রিকেটারের। তারপর অবশ্য মাঠে ফিরতে বেশ খানিকটা সময় লেগে গিয়েছিল এই তারকা ক্রিকেটারের। মাঝের সময়টা যে একটা বিভীষিকা ছিল সেটাই এবার বলে ফেললেন শ্রেয়স। সেই সময় নাকি তাঁর একটা পা পক্ষাঘাতেও আক্রান্ত হয়েছিল। এই খবর সামনে আসার পর থেকেই হৈচৈ শুরু হয়ে গিয়েছে।
ভারতীয় দলের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নায়ক ছিলেন শ্রেয়স(Shreyas Iyer)। যদিও সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে এশিয়া কাপের মঞ্চে ভারতীয় দলেও সুযোগ পাননি তিনি। এই নিয়ে নানান সমালোচনাও চলছে। এর মাঝেই শ্রেয়সের এমন মন্তব্য কিন্তু বেশ হৈচৈ ফেলে দিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে।
অস্ত্রোপচারের পরই পক্ষাঘাতের সমস্যায় পড়েছিলেন তিনি। সেইসঙ্গে আপও বেশ কিছু শারীরিক সমস্যায় পড়েছিলেন এই তারকা ক্রিকেটার। এমনকি হাঁটার ক্ষেত্রেও নাকি সমস্যায় পড়েছিলেন তিনি।
এই প্রসঙ্গেই শ্রেয়স আইয়ার জানিয়েছেন, “আমি কতটা যন্ত্রনার মধ্যে দিয়ে গিয়েছিলাম সেটা কেউই অনুভব করতে পারবে না। সেই সময় কার্যত আমার একটা পা একেবারে প্যারালাইজ হয়ে গিয়েছিল। মেরুদন্ডে অস্ত্রোপচার হলে সেখানে একটি রড বসিয়েও কাজ চালানো যায়। কিন্তু আমার সমস্যা হয়েছিল নার্ভে। আমার জন্য সেটা সত্যিই খুব ভয়ঙ্কর হয়ে গিয়েছিল”।
এশিয়া কাপে ভারতীয় দলে সুযোগ না হলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয়-এ দলে জায়গা পেয়েছেন তিনি। অস্ট্রেলিয়া সফরে ফের একবার শ্রেয়স আইয়ার ভারতীয় দলে জায়গা করে নিতে পারেন কিনা সেটাই দেখার।







