গুয়াহাটিতে গেলেও শেষপর্যন্ত আর মাঠে নামতে পারবেন না ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল(Shubman Gill)। ঘাঁরের চোটের জন্য দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শুভমন গিল(Shubman Gill)। শুক্রবারই তাঁকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুয়াহাটি থেকে সরাসরি মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবেন ভারতীয় দলের অধিনায়ক। সেখানেই আপাতত বিশেষজ্ঞের তত্ত্ববধানে থাকবেন শুভমন গিল। তাঁর পরিবর্তে গুয়াহাটিতে ভারতীয় দলের নেতৃত্ব সামলাবেন ঋষভ পন্থ(Rishabh Pant)।
ইডেন টেস্ট(Eden Test) চলাকালীনই চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল শুভমন গিলকে। সেই থেকেই শুরু হয়েছিল তাঁর খেলা ঘিরে জল্পনাটা। ঘাঁড়ে চোট পেয়ে মাঠ থেকে বেড়িয়ে গিয়েছিলেন ভারত অধিনায়ক। শুধুমাত্র তাই নয় হাসপাতালেও থাকতে হয়েছিল একটা দিন। যদিও এরপর অবশ্য দলের সঙ্গেই গুয়াহাটিতে উড়ে গিয়েছিলেন শুভমন গিলও(Shubman Gill)।
কিন্তু তাঁর খেলার ব্যপারটা একেবারেই নির্ভরশীল ছিল ফিটনেসের ওপর। ভারতীয় দল বুধবার পৌঁছে গিয়েছিল গুয়াহাটিতে। বৃহস্পতিবার সকলে প্রস্তুতিতে নামলেও নামেননি শুভমন গিল। তাঁর চূড়ান্ত পরীক্ষা নীরিক্ষার পর এখনই শুভমন গিলকে নিয়ে বাড়তি ঝুঁকি না নেওয়ারই পরামর্শ দিয়েছিলেন বোর্ডের চিকিৎসকরা।
সেখানে গিলের খেলা তো দূরস্ত। তাঁর ঘাঁরের চোটের সমস্যা এখনও পুরোপুরি ঠিক হয়নি বলেই মনে করছেন তারা। সেই কারণেই শেষপর্যন্ত শুভমন গিলকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবারই ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিলকে ছেড়ে দেওয়া হল।
সেই জায়গায় ভারতীয় দলের অধিনায়ক হিসাবে এই ম্যাচে দেখা যাবে ঋষভ পন্থকে(Rishabh Pant)। পরিস্থিতি বুঝে আগেই ভারতীয় দল গিলের ব্যাকআপ হিসাবে নীতিশ রেড্ডিকে দলে ডেকে নিয়েছিল। অর্থাৎ এই ম্যাচে যে রেড্ডিকে প্রথম একাদশে দেখার প্রবল সম্ভাবনা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে পিছিয়ে থেকেই গুয়াহাটিতে নামবে ভারতীয় দল। সেইসঙ্গে দলে নেই শুভমন গিল। গম্ভীরের টিম ইন্ডিয়ার চ্যালেঞ্জটা যে অনেকটাই বেড়ে গেল তা বলার অপেক্ষা রাখে না।







