খারাপ ফর্মের জন্য দল থেকে বাদ পড়েছিলেন। তবুও বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন শুভমন গিল(Shubman Gill)। টি টোয়েন্টিতে ভালো পারফরম্যান্স করতে না পারলেও, ওডিআই এবং টেস্টে ২০২৫ সালে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন শুভমন গিল(Shubman Gill)। আর সেই কারণেই বিসিসিআইয়ের বর্ষসেরা ক্রিকেটার হতে চলেছেন ওডিআই ও টেস্ট অধিনায়ক শুভমন গিল। ১৫ মার্চ দিল্লিতে নমন অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই সেই পুরস্কার উঠবে শুভমন গিলের হাতে।
টি টোয়েন্টিতে খারাপ পারফরম্যান্সের কারণে টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই দল থেকে বাদ পড়েছিলেন শুভমন গিল। তাঁর ফর্ম নিয়ে নানান কথাবার্তাও শুরু হয়েছিল। কিন্তু ওডিআই এবং টেস্ট ফর্ম্যাটে দুরন্ত ফর্মে ছিলেন শুভমন গিল। বিশেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে শুভমন গিলের টেস্ট সিরিজে পারফরম্যান্স।
এছাড়া ওডিআইতেও এশিয়া কাপে দুরন্ত ফর্মে ছিলেন শুভমন গিল। সেই শুভমন গিলকেই এবার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ২০২৫ সালে টেস্ট ফর্ম্যাটে ৯৮৩ রান করেছিলেন শুভমন গিল(Shubman Gill)। ওডিআই ফর্ম্যাটে তাঁর রান ছিল ৭৫৪। এবার সেই শুভমন গিলের হাতেই উঠতে চলেছে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার।







