শুভমন গিল(Shubman Gill) কী খেলবেন দ্বিতীয় টেস্টে। আগামী শুক্রবারই তাঁর খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। এখনও পর্যন্ত ভারতীয় দলের ফিজিও এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। যতক্ষণ না পর্যন্ত শুভমন গিলের(Shubman Gill) ফের চোট না হওয়ার নিশ্চয়তা পাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট,(India Team Management) ততক্ষণ পর্যন্ত তাঁর খেলা ঘিরে কোনওরকম চূ়ড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
ইডেন টেস্টের(Eden Test) প্রথম দিনই বড়সড় চোট পেয়েছিলেন ভারতীয় দলের তারকা অধিনায়ক। দ্বিতীয় দিন ব্যাটিংয়ের সময়ই হঠাৎ ঘাঁড়ে চোট পান তিনি। আর তাতেই বাকি ম্যাচে আর খেলতে পারেননি শুভমন গিল(Shubman Gill)। এমনকি হাসপাতালে পর্যন্ত তাঁকে যেতে হয়েছিল। সেই সময় থেকেই শুভমন গিলের দ্বিতীয় টেস্টে খেলা ঘিরে দেখা গিয়েছিল নানান জল্পনা।
এমন পরিস্থিতিতেই অবশ্য দলের সঙ্গে গুয়াহাটি উড়ে গিয়েছেন শুভমন গিল। প্রস্তুতিও সারতে শুরু করেছেন। তবে ভারতীয় দলের ব্যাটিং কোচের সাফ বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত ভারতীয় দলের চিকিৎসকরা পুরোপুরি ছাড়পত্র দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত শুভমন গিলের খেলা ঘিরে কিন্তু সেভাবে কোনওরকম নিশ্চয়তা নেই।
এই প্রসঙ্গে ভারতীয় দলের ব্যাটিং কোচ হিমাংশু কোটাক জানিয়েছেন, “শুভমন গিল ভালোভাবেই রিকভারি করছেন। তবে তাঁর খেলা নিয়ে শুক্রবারই চূড়ান্ত সিদ্ধান্ত নেব আমরা। যতক্ষণ না পর্যন্ত মা দেখছি যে গিলের পরবর্তী ম্যাচে কোনওরকম চোট হওয়ার আর সম্ভাবনা নেই, ততক্ষণ পর্যন্ত তিনি ছাড়পত্র পাবেন না। আর গিল যদি একান্তই না খেলতে পারেন, সেক্ষেত্রে ধ্রুব জুরেলই সেই জায়গা নেবে চার নম্বরে”।
আগামী ২২ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামবে ভারত। ঘরের মাঠে মান বাঁচাতে হলে এই ম্যাচে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।







