টি টোয়েন্টি বিশ্বকাপ জয় হয়ে গিয়েছে। সেখানে অবশ্য ছিলেন না শুভমন গিল(Shubman Gill)। বর্ষসেরা ক্রিকেটার হওয়ার পরই নিজের লক্ষ্যের কথা ঘোষণা করে দিলেন ভারতের টেস্ট ও ওডিআই দলের অধিনায়ক। ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপে(2027 Odi World Cup) নামবে ভারত। দক্ষিণ আফ্রিকার মাটি থেকে সেই বিশ্বকাপ জিতে আসাই এখন প্রধান লক্ষ্য শুভমন গিলের(Shubman Gill)। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার অপেক্ষায় সকলে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে ওডিআই বিশ্বকাপের মঞ্চে নামবে ভারত। শেষবার ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে শুভমন গিল কিন্তু এবার বেশ আত্মবিশ্বাসী। যে দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০০৩ সালে অস্ট্রেলিয়ার কাছেই ব্যর্থ হয়েছিল ভারতীয় দল, সেই দক্ষিণ আফ্রিকার মাটিতেই এবার ইতিহাস গড়তে চান শুভমন গিল।
নমন অ্যাওয়ার্ডের মঞ্চ থেকেই শুভমন গিল জানান, ভারতে যখন ফাইনালে পৌঁছেছিলাম, সেই সময় বিশ্বকাপে জয়ের অনেকটাই কাছে চলে গিয়েছিলাম। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কাজটাই করতে পারব বলে মনে করছি এখন। যেকোনও ফর্ম্যাটই হোক, বিশ্বকাপ জেতাটাই এখন আমার কাছে প্রধান লক্ষ্য।






