টেনিস দুনিয়াকে চমকে দিলেন জানিক সিনার। মাত্র কয়েকদিন আগে প্র্যাকটিশ করার সুযোগ পেয়েছেন। যিনি এই প্রথম সাসপেনশন কাটিয়ে কোনও প্রতিযোগিতায় খেলতে নেমেছেন। সেই সিনার কিনা ক্যাসপার রুডকে একপ্রকার উড়িয়ে দিয়ে ইতালিয়ান ওপেনের সেমিফাইনালে পৌছে গেলেন। স্ট্রেট সেটে তিনি জিতে যান। খেলার ফল ৬-০ ও ৬-১। এত অনায়াস জয় অতীতে কতবার পেয়েছেন তা স্বয়ং সিনারকে ভেবে দেখতে হবে। অন্যদিকে মেয়েদের ফাইনালে উঠেছেন কোকো গফ। চিনের ঝেং কেনওয়েনের সাথে ঘাম ঝরিয়ে গফকে জিততে হয়েছে। তিন সেটের ম্যাচ প্রায় ঘন্টা তিনেক গড়ায়। অবশেষে গফ জিতে যান ৭-৬ (৭-৩), ৪-৬, ৭-৬ (৭-৪) সেটে।
ডোপিং নেওয়ার কারণে তিন মাস তিনি খেলা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলেন। তাই রোমে ইতালিয়ান ওপেন সিনারের কাছে সবচেয়ে বড় পরীক্ষা। বিশেষ করে রুড ছিলেন সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী। যেহেতু সদ্য মাদ্রিদ জয় করে এখানে এসেছেন খেলতে। তাই নরওয়েজিয়ান খেলোয়াড়কে হারানো সহজ ছিল না। সেই কঠিন কাজটাই অনায়াসে করে ফেলেন সিনার। রুডকে হারানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিনার বুঝিয়ে দিয়েছেন, তিনি এখানে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য কিছু ভাবছেন না।
“কোর্টে আজ খেলতে নেমে বেশ ভালমতো অনুভূতি হচ্ছিল। আশাকরি আপনারা সবাই সেটা দেখেছেন।” পরমুহূর্তে সিনারকে বলতে শোনা যায়,“যেভাবে আজ খেলেছি তা আমার কাছে সবকিছু ইতিবাচক মনে হয়েছে। সার্ভিস যেমন ভালমতো করতে পেরেছি। তেমনি সার্ভিস রিটার্নে তেমন ত্রুটি ছিল না। নড়াচড়া কোর্টে বেশ ভালোই ছিল। তাই আমি আমার পারফরম্যান্সে খুব খুশি।” রুড একবার মাত্র নিজের সার্ভিস ধরে রাখতে পেরেছিলেন। তাছাড়া প্রতিবার তিনি সার্ভিস মিস করেন। দ্বিতীয় সেটে তৃতীয় গেমে সার্ভিস ধরে রাখার পর চিত্্কারে ফেটে পড়তে দেখা যায় রুডকে। “কোনও সন্দেহ নেই, সিনারের প্রতিটি সার্ভিস বেশ জোরে আসছিল। প্রায় একশো মাইলের বেশি গতিতে সিনার সার্ভিসগুলো করে গিয়েছে।”বলেন রুড। সিনার প্রথম সেট জিতে নেন মাত্র ২৭ মিনিটে। ফরাসি ওপেন জিততে গেলে সিনারের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন আলকারাজ। শুক্রবার লরেঞ্জো মুসেত্তির সঙ্গে অপর সেমিফাইনালে খেলতে নামবেন আলকারাজ। আশাকরা যায়, ফাইনালে আলকারাজ-সিনারের লড়াই দেখা যাবে।

পদপিষ্ট হওয়া ১১ সমর্থকের জন্য আজীবন আসন সংরক্ষন RCB-র
Shareগতবছরের সেই ভয়াবহ ঘটনার পর এই প্রথমবার আইপিএলের(IPL) ম্যাচ আয়োজন করতে চলেছে এম চিন্নাস্বামী স্টেডিয়াম। কিন্তু এই মাঠে ম্যাচে নামার






