কয়েকদিন পরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্মৃতি মন্ধনা(Smriti Mandhana)। তার আগেই নেটিজেনদের মন জিতে নিলেন স্মৃতির হবু স্বামী পলাশ মুচ্চল(Palash Muchhal)। বিশ্বকাপ জয়ের পরই স্মৃতি মন্ধনাকে দিলেন এক বিশেষ উপহার। তা দেখে স্মৃতি তো অবশ্যই, আপ্লুত গোটা সোশ্যাল মিডিয়া। শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এমন একটা উপহারে আপ্লুত স্মৃতি মন্ধনা নিজেও। এটাই যে তাঁর প্রি ওয়েডিংয়ের সেরা উপহার তাও বলতে দ্বিধা করলেন না স্মৃতি মন্ধনা(Smriti Mandhana)।
গত রবিবার নভি মুম্বইয়ের ডিওয়াই পটেল স্টেডিয়ামে ইতিহাস তৈরি করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল(Indian Womens Cricket Team)। দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে এক হার না মানা লড়াই করে অবশেষে দীর্ঘদিন ধরে দেখা স্বপ্নটা সফল হয়েছে ভারতের। প্রথমবার মহিলাদের বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। সেই থেকেই শুরু হয়েছিল উচ্ছ্বাস। মাঠ থেকে টিম হোটেলে ফিরে চলে সেই সেলিব্রেশন।
গোটা রাত টাই ট্রফির সঙ্গে কেটেছে স্মতি মন্ধনাদের(Smriti Mandhana)। এরপরই স্মৃতিকে সেরা উপহারটা দিলেন তাঁর প্রেমিক পলাশ মুচ্চল। হাতে করে ট্রফিটা যখন তুলে দিচ্ছে স্মৃতির দিকে, সেই সময়ই অবাক হয়ে হয়ে গিয়েছেন স্মৃতিও। কারণ তাঁর হবু স্বামীর হাতে এক বিশেষ ট্যাটু। সেখানে লেখা এসএম এইট্টিন। আর সেটা দেখেই আপ্লুত স্মৃতি মন্ধনা।
বেশ কয়েকদিন আগেই নিজেদের সম্পর্কের কথা সকলের সামনে এনেছেন স্মৃতি মন্ধনা। শীঘ্রই যে তারা বিয়ের পিঁড়িতে বসবে তাও বোঝাই যাচ্ছে। তার মাঝেই স্মৃতি মন্ধনার বিশ্বকাপ জয় তাদের আনন্দের মাপটা যে আরও বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না। আর সেই ছবি স্মৃতি মন্ধনা নিজেই দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
বিশ্বকাপ জয়ের পর থেকেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকাদের নিয়ে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট মহলে জুড়ে চলছে হৈচৈ। সেই মুহূর্তের স্মৃতি মন্ধনার এমন একটা ছবি দেখেই উচ্ছ্বসিত নেটিজেনরা। এখন থেকেই সোশ্যাল মিডিয়ায় তাদের ঘিরে নামতে শুরু করেছে শুভেচ্ছা বার্তার ঢল।







