রবিবার, ২৩ নভেম্বর বিয়ের পিড়িতে বসার কথা ছিল বিশ্বজয়ী ভারতের মহিলা দলের ওপেনার স্মৃতি মান্ধানা এবং গায়ক পলাশ মুচ্ছলের। মহারাষ্ট্রের সাঙ্গলিতে ফার্মহাউসে বিয়ের সমস্ত কিছু আয়োজন করা হয়েছিল। কিন্তু স দিনই হঠাৎ করে অসুস্থ হয়ে পরেন।স্মৃতি মান্ধানার বাবা শ্রীনিবাস মান্ধানা। স্মৃতিদের পারিবারিক চিকিৎসক নমন শাহের থেকে জানা গিয়েছে”১১.৩০ নাগাদ হটাৎই বাম দিকের বুকে ব্যথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পরেন। পরে জানা গিয়েছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তারপর ২.১৫ নাগাদ তাকে সাঙ্গলির সার্ভিট হাসপাতালে ভর্তি করানো হয় এবং মেডিকেল রিসার্চ সেন্টারে স্থানান্তরিত করা হয়।হৃদরোগ বিশেষজ্ঞ রোহান থানেদার, তাকে পরীক্ষা করেন।ECG এবং অন্যান্য মেডিক্যাল টেস্টের রিপোর্ট প্রকাশ্যে আসার পরে জানা গিয়েছে কার্ডিয়াক এনজাইম বেড়েছে তার। ইতিমধ্যে চিকিৎসক নমন শাহের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।” স্বস্তির খবর গুরুতর অবস্থায় নেই স্মৃতির বাবা।হাসপাতালে তার সমস্ত কিছু পরীক্ষার পর জানা গিয়েছে তার অসুস্থতা গুরতর নয়।
চিকিৎসকেরা জানিয়েছেন শারীরিক অবস্থা ভালো থাকলে ছেড়ে দেওয়া হবে স্মৃতির বাবা কে।
স্মৃতি চায় তার বাবা আগে সুস্থ হয়ে বাড়ি আসুক তার পর সে আসুক তার পর সে বিয়ের পিঁড়িতে বসবে।







