ঘরের মাঠে কোনও দলের কাছে শেষ এমন বিশ্রীভাবে টেস্ট হেরেছে ভারতীয় দল(India Team) সই স্মৃতি হয়ত কারোরই খুব একটা টাটকা নয়। ঘরের মাঠে এক বিশ্রী রেকর্ড তৈরি করে দক্ষিণ আফ্রিকার(South Africa) কাছে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হল ভারত। গুয়াহাটিতে প্রোটিয়াদের কাছে ৪০৮ রানে হারল ভারতীয় দল। আর তাতেই যে ভারতীয় দলকে(India Team) ঘিরে বহু প্রশ্ন উঠতে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪০ রানেই শেষ ভারতীয় দল(India Team)। আর তাতেই হতবাক সকলে। চতুর্থ দিনই ২৭ রানের মধ্যে দুই উইকেট খুইয়েছিল। সেই জায়গা থেকে শুরু করে ভারতীয় দল ঘুরে দাঁড়াতেই পারেনি। এদিন ১৪০ রানেই শেষ ভারত। রবীন্দ্র জাদেজাকে(Ravindra Jadeja) বাদ দিলে এদিন ভারতের কোনও ব্যাটারই ২০ রানের গন্ডী টপকাতে পারেননি। এখনও পর্যন্ত ঘরের মাঠে সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই হারল গম্ভীরের(Gautam Gambhir) ভারত। ভারতের পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন।
চতুর্থ দিনই কেএল রাহুল(KL Rahul) এবং যশস্বী জয়সওয়ালের(Yashasvi Jaiswal) উইকেট হারিয়েছিল ভারতীয় দল। সামনে বিরাট লক্ষ্য থাকলেও, ভারতের সামনে প্রধান লক্ষ্য ছিল মান বাঁচানো। সেক্ষেত্রে দায়িত্ব যে ব্যাটাদের ওপর অনেকটাই বেশি ছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু শেষরক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। আবারও ভারতীয় ব্যটিং লাইনআপে ধস।
দিনের শুরুতেই ফিরে যান কুলদীপ এবং সাই সুদর্শন। এরপর ক্রিজে বেশিক্ষণ দাঁড়াতেই পারেননি ঋষভ পন্থ, ধ্রুব জুরেলরা। ঋষভ পন্থ ফেরেন মাত্র ১৩ রানে। জুরেল করেন ২ রান। রবীন্দ্র জাদেজা একটা চেষ্টা চালালেও ৫৪ রানে তিনি থামতেই সব শেষ।
এরপর ভারতের হারটা ছিল শুধু সময়ের অপেক্ষা। মাত্র ১৪০ রানেই শেষ হয়ে যায় ভারত। সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকার কাছে ৪০৮ রানের বিশ্রী হার। ঘরের মাঠে এখনও পর্যন্ত গম্ভীরের কোচিংয়ে সাতিট টেস্ট খেলল ভারত। সেখানে পাঁচটিতেই হারতে হল টিম ইন্ডিয়াকে।







