আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় ভারতীয় ক্রীড়া মহল শোকস্তব্ধ। ক্রিকেটার থেকে অ্যাথলিট, প্রতিটি খেলার তারকারা বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ যাত্রীদের পরিবারের প্রতি গভীর বেদনা প্রকাশ করেছেন। সকলেই তঁাদের অভিব্যক্তিতে বুঝিয়ে দিয়েছেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তঁাদের ভাষা হারিয়ে গিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এক হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে যায় আহমেদাবাদের মেঘানী এলাকায়। লন্ডনের গ্যাটউইকের উদ্দেশ্যে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি যাত্রা শুরু করেছিল। যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে বিমানে। ২৪২জন আরোহী ছিলেন। যারমধ্যে যাত্রী ছিলেন ২৩০জন। পাইলট ছিলেন দুজন আর বাকি দশজন ছিলেন স্ক্রু-র সদস্য। উদ্ধার অভিযান সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায়। তবে হতাহতের খবর এখনও নির্দিষ্ট করে কিছু সরকারীভাবে জানানো হয়নি। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু। তাছাড়া গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল দ্রুত চিকিত্্সক দল ঘটনা স্থলে পাঠিয়ে দিয়েছেন। তাছাড়া যাবতীয় সাহায্যের জন্য হাত বাড়াতে দ্বিধা করেননি। আপাতত সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যাবতীয় বিমান চলাচল স্থগিত করা হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে কুন্ঠাবোধ করছে না সরকার।

বিমান দুর্ঘটনার পর চলছে উদ্ধারকাজ।
যথারীতি এই ঘটনায় ভারতবাসীর মতোই দেশের ক্রীড়ামহলও শোকস্তব্ধ। প্রত্যেকেই তঁাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বুঝিয়ে দিয়েছেন, এই ঘটনায় তঁারা কতটা মর্মাহত। প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, “আমি এই ঘটনায় অত্যন্ত মর্মাহত। গভীরভাবে মর্মাহত। আমার যাবতীয় চিন্তাভাবনা ও প্রার্থনা জানাচ্ছি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের।” টেনিস আইকন সানিয়া মির্জা দুর্ঘটনার খবর শুনে সম্পূর্ন ভেঙে পড়েছেন। “দুর্ঘটনার খবর শোনার সঙ্গে সঙ্গে আমার হৃদয় কেঁপে উঠেছে। এখন শুধুই প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই। তাই শুধু প্রার্থনা করে যাচ্ছি।” আর এক প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান গভীর শোকপ্রকাশ করেছেন। কিউ স্পোর্টস চ্যাম্পিয়ন পঙ্কজ আদবানি গভীর শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, “হৃদয়বিদারক ট্র্যাজেডি”। ভারতীয় ক্রিকেটের আইকন বিরাট কোহলি বলেছেন, “বিমান দুর্ঘটনার খবর শুনে আমি হতবাক। ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করছি। সেই সঙ্গে তঁাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”
২৩০জন যাত্রীর মধ্যে ভারতীয় ছিলেন ১৬৯জন। ব্রিটিশ নাগরিক ছিলেন ৫৩জন। বাকিদের মধ্যে ছিলেন কানাডিয়ান একজন ও পর্তুগিজ সাতজন। সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া তথা ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ইনস্টাগ্রামে তঁার অভিব্যক্তি প্রকাশ করে জানিয়েছেন, “আমেদাবাদের ঘটনা সত্যিই দুঃখজনক ও মর্মান্তিক। নিহত ব্যক্তিদের ও তঁাদের পরিবারের প্রতি আমার প্রার্থনা রইল।”ইতিমধ্যে টাটা গ্রুপ থেকে জানানো হয়েছে, বিমান দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে এক কোটি করে টাকা। টোকিও অলিম্পিকে সোনার পদক জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া গভীর শোক প্রকাশ করে লিখেছেন, “আহমেদাবাদ থেকে আসা একের পর এক দৃশ্য দেখে আমি পুরোপুরি ভেঙে পড়েছি। বিমান দুর্ঘটনায় জড়িত সকলের প্রতি আমার প্রার্থনা ও মঙ্গল কামনা করি। ঈশ্বর যেন নিহত ব্যক্তিদের পরিবারকে শক্তি জোগান। ওম শান্তি।” তাছাড়া ভারতীয় টি-২০ ক্রিকেটের অধিনায়ক সূর্যকুমার যাদব, রশিদ খঁান, হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরা-রা প্রত্যেকেই গভীর শোকপ্রকাশ করেছেন। ব্যাডমিন্টন তারকা পিভি িসন্ধু গভীর শোক প্রকাশের সাথে জানিয়েছেন, এই দুর্ঘটনার পেছনে যদি কেউ ষড়যন্ত্র করে থাকেন তাহলে তাকে যেন খুঁজে বের করা হয়।







