টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ভারতীয় দলের(India Cricket Team) থেকে সকলে যখন ৩০০ রানের প্রত্যাশায় বুক বাঁধতে শুরু করেছিল। সেই সময় ভারতীয় দল(Indian Cricket Team) ১৮৮ রানের টার্গেট করে তুলতে পারছে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে ১৮৭ রানের জবাবে ১১১ রানে শেষ হয়ে যেতে হয়েছে সূর্যকুমার যাদবদের। এরপর ভারতের ব্যাটিং নিয়ে প্রশ্ন ওঠাটাই তো স্বাভাবিক। ম্যাচ শেষেই ভারতীয় ক্রিকেটারদের একহাত নিলেন প্রাক্তন তারকা সুনীল গাভাসকর(Sunil Gavaskar)। অতিরিক্ত আত্মবিশ্বাসই ভারতের ভরাডুবির জন্য দায়ী বলে মনে করছেন তিনি।
গ্রুপপর্বে একটিও ম্যাচ না হেরে সুপার এইটে গিয়েছিল ভারত। সেখানেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তূল্যমূল্য বিচারে ভারতই এগিয়ে ছিল। কিন্তু বাইশগজের লড়াই যখন শুরু হল সেই সময় সমস্ত হিসাবই বদলে গেল। দক্ষিণ আফ্রিকার(South Africa) স্পিনারদের সামনে অসহায়ের মতো আত্মসমর্পণ করতে বাধ্য হল ভারতীয় দল। সেইসঙ্গে তাদের তাড়াহুড়ো করে উইকেট হারাতে দেখেই হতবাক গাভাসকর(Sunil Gavaskar)। তাঁর তো স্পষ্ট কথা, দক্ষিণ আফ্রিকার মিলার-ব্রেভিস পার্টনারশিপ দেখেও ভারতীয় দলের ব্যাটাররা কোনওরকম শিক্ষা নেননি। এমন পিচে প্রতিপক্ষের খেলা থেকে শিক্ষা নিয়ে, এত অতিরিক্ত আত্মবিশ্বাস প্রদর্শনের জন্যই ভারতের এই পরিণতি বলে মনে করছেন তিনি।
গাভাসকর বলেন, যেভাবে ব্রেভিস এবং মিলার পার্টনারশিপটা গড়ে তুলেছিল, সেটাই দেখেই ভারতীয় দলেরও খেলাটা উচিৎ ছিল। কিন্তু সেই ইনিংস দেখে শিক্ষা তো নেয়ইনি সেইসঙ্গে বারবার বাউন্ডারি খুঁজতে গিয়ে উইকেট হারিয়েছে ভারতীয় দল। এমন ধরণের উইকেট থেকে যদি প্রতিপক্ষ রান করতে পারে, তবে ইগো সরিয়ে তাদের থেকে শিক্ষা নিয়েই খেলতে হবে। কিন্তু ভারতীয় ব্যাটাররা তো তা করেইনি বরং অতিরিক্ত আত্মবিশ্বাস দেখিয়ে উইকেটগুলো প্রতিপক্ষ বোলারদের হাতে তুলে দিয়ে এসেছেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ওপেনার ঈশান কিষাণ শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন। সেইসঙ্গে বাকি ব্যাটাররাও ব্যর্থ। আর এটাই যেন ভারতের ব্যাটিংয়ের দূরবস্থাটা ভালো করে বুঝিয়ে দিল। আর সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকা যে ভারতের দুর্বলতাটাও সকলের সামনে তুলে ধরল সেটা বলার অপেক্ষা রাখে না।
যদিও এখনও দুটো ম্যাচ হাতে রয়েছে টিম ইন্ডিয়ার। ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে নামবে তারা। এখন যা পরিস্থিতি তৈরি হল তাতে এই দুই ম্যাচ শুধু জিতলেই চলবে না, সেইসঙ্গে ভালো রানরেটও রাখতে হবে টিম ইন্ডিয়াকে।






