বছরের শেষ দুটো মাস দিল্লি-এসিআরের(Delhi Ncr) দূষণের(Air Pollution) মাত্রা মাত্রাতিরিক্তভাবে বাড়তে থাকে। সেই কথা মাথায় রেখেই সেখানকার স্কুল এবং বয়স ভিত্তিক খেলার ক্ষেত্রে বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট(Suprme Court)। এমন দূষণের মধ্যে কোনোরকম স্কুল প্রতিযোগিতা করা যাবে না। সাফ জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। এই পরিস্থিতিকে শিশুদের জন্য সরাসরি গ্যাস চেম্বার বলতেও দ্বিধা করেননি তারা।
নভেম্বর এবং ডিসেম্বর মাসে দিল্লি এনসিআরে(Delhi Ncr) বায়ুদূষণের(Air Pollution) অবস্থা খুবই খরাপ থাকে। সেই ছবি আগেও বারবার দেখা গিয়েছে। আর সেই দূষণের জন্য রঞ্জি ট্রফির ম্যাচ থেকে আন্তর্জাতিক ম্যাচেও সমস্যা হতে দেখা গিয়েছে। এমনকি ম্যাচ পরিত্যক্ত পর্যন্ত হতে দেখা গিয়েছে।
এবার এই পরিস্থিতি নিয়েই সু্প্রিম কোর্টের তরফে বিশেষ নির্দেশিকা। এমন পরিস্থিতিতে বয়স ভিত্তিক খেলা এবং স্কুলের প্রতিযোগিতা গুলো না করারই বার্তা দেওয়া হয়েছে। বছরের অন্য কোনও সময়েই সেই সমস্ত প্রতিযোগিতা সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে।







