কলম্বোয় ভারত–পাকিস্তান ম্যাচের আগে নতুন এক নাম ঘুরছে আলোচনার কেন্দ্রে উসমান তারেক (Usman Tariq)। পাকিস্তানের এই স্পিনারকে ভারত আগে কখনও মুখোমুখি হয়নি। তাই কৌতূহলও বেশি। অনেকে বলছেন, স্পিন সহায়ক পিচে তিনি বড় ভূমিকা নিতে পারেন।
ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) অবশ্য বিষয়টি নিয়ে খুব স্বাভাবিক। সংবাদমাধ্যমের সামনে তিনি হাসিমুখেই বলেন, “পরীক্ষায় সিলেবাসের বাইরে প্রশ্ন এলে কি আমরা খাতা ফাঁকা রাখি? না। উত্তর দেওয়ার চেষ্টা করি। এখানেও সেটাই করব।”
উসমান মাত্র চারটি টি-টোয়েন্টি খেলেছেন। তবু ইতিমধ্যেই পরিচিত হয়ে গেছেন। কারণ, তাঁর উইকেট নেওয়ার ক্ষমতা। আর সেই অদ্ভুত বোলিং অ্যাকশন। বল ছাড়ার আগে সামান্য থামেন তিনি। সেটাই নিয়ে বিতর্ক চলছে।
তিনি আরও যোগ করেন, “আমরা অদ্ভুত অ্যাকশনের বোলারদের বিরুদ্ধে অনুশীলন করেছি। পরিকল্পনা করে প্রস্তুতি নিয়েছি।”
উসমানের পরিসংখ্যানও শক্ত। ৪২টি টি-টোয়েন্টিতে ৭০ উইকেট। গড় এবং ইকনমি দুটোই প্রশংসনীয়। তাই পাকিস্তান তাঁর উপর আস্থা রাখছে।
অন্যদিকে ভারতের অভিজ্ঞ স্পিনার Ravichandran Ashwin মজার এক কৌশলের কথা বলেছেন। তাঁর বক্তব্য,“বোলার যদি থামে, ব্যাটারও সরে যেতে পারে। বলতে পারে, বল কখন আসবে বুঝতে পারিনি।”
সব মিলিয়ে ম্যাচের উত্তেজনা বাড়ছে। উসমানকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। তবে সূর্যকুমারের কথায় পরিষ্কার চ্যালেঞ্জ যাই হোক, ভারত প্রস্তুত।







