বুধবার এশিয়া কাপে যাত্রা শুরু করছে ভারত(India Cricket Team)। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী(UAE)। ধারেভারে এগিয়ে থাকলেও শেষ প্রতিপক্ষকে কিন্তু একেবারেই হাল্কাভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া। প্রথম একাদশ কার্যত বাছা হয়ে গিয়েছে। তবে জল্পনা শুধু একটাই জায়গা নিয়ে। উইকেটকিপার হিসাবে কে খেলবেন। জীতেশ শর্মা(Jitesh Sharma) নাকি সঞ্জু স্যামসন(Sanju Samson)। প্রথমে জীতেশ শর্মা এগিয়ে থাকলেও, সূর্যকুমারের(Suryakumar Yadav) মুখে কিন্তু সঞ্জুর(Sanju Samson) কথাই শোনা গিয়েছে। অধিনায়কের চোখে সঞ্জুই এখন এক নম্বর উইকেটকিপার ব্যাটার। অর্থাৎ সঞ্জুকে প্রথম একাদশে দেখা গেলে যে খুব একটা অবাক হওয়ার মতো কিছুই থাকবে না তা বলাই বাহুল্য।
সংযুক্ত আরব আমিরশাহীর এই ম্যাচের আবার একইসঙ্গে পাকিস্তান ম্যাচেরও প্রস্তুতি ঝালিয়ে নিতে চাইছে ভারতীয় দল(Indian Cricket Team)। এই ম্যাচেই ফের একবার টি টোয়েন্টি ফর্ম্যাটে ওপেনার হিসাবে দেখা যেতে চলেছে শুভমন গিলকে। মিডল অর্ডারে সূর্যকুমার যাদবের সঙ্গে থাকছেন তিলক বর্মাও।
এই ম্যাচেও ভারতীয় দলের পেস আক্রমণের দায়িত্বে থাকছেন জসপ্রীত বুমরাহ। সেইসঙ্গে তাঁক ডেপুটি হিসাবে থাকছেন অর্শদীপ সিং। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষাতে রয়েছেন সকলে।







