বুধবার এশিয়া কাপের(Asia Cup) মঞ্চে প্রথম ম্যাচে নামছে ভারত। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী। কিন্তু সেই ম্যাচে নামার আগে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের(Suryakumar Yadav) মুখে কিন্তু এখন থেকেই পাকিস্তান প্রসঙ্গ। শুরু থেকেই উত্তাপের পারদ চড়তে শুরু করেছে। পাকিস্তানের বিরুদ্ধে এখন আক্রমণাত্মক ক্রিকেটের বার্তাই সূর্যকুমার যাদবের(Suryakumar Yadav)। আগামী ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে(Asia Cup) চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত।
কাশ্মীর পহেলগাম ঘটনার পর এই প্রথমবার একে অপরের মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী(INDvPAK)। জঙ্গী হানার জোরালো জবাব পাকিস্তানকে আগেই দিয়েছে ভারত। এবার ক্রিকেট মাঠেও যে পাকিস্তানকে ভারতীয় দল শিক্ষা দিতে প্রস্তুত তা বলার অপেক্ষা রাখে না। কার্যত দুই শিবির ঘিরেই উত্তেজনার পারদ এখন তুঙ্গে। শেষপর্যন্ত ভারত(Team India) অধিনায়কের মুখে হাসি ফোটে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।
তবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যে শুরু থেকেই আগ্রাসী মনোভাব দেখা যাবে তা বলতে কোনও দ্বিধা নেই সূর্যকুমারের। সেভাবেই প্রস্তুতিও সারছে তারা। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহী যে ভারতের কাছে কার্যত একটা প্রস্তুতি ম্যাচই হতে চলেছে তা বলাই বাহুল্য।
সূর্যকুমার যাদব(Suryakumar Yadav) জানিয়েছেন, “মাঠে তো সবসময়ই আগ্রাসনের খেলা থাকবে। আগ্রাসী মনোভাব ছাড়া কখনোই মাঠে খেলা সম্ভব নয়। আগামীকাল থেকে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি আমি”।
এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বেই দেখা হচ্ছে ভারতের। ১৪ সেপ্টেম্বর দুই প্রতিপক্ষ একে অপরের মুখোমুখি হবে। সেই ম্যাচ ঘিরে যেমন সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়ছে। তেমনই দুই দলের ক্রিকেটারদের মধ্যেও চড়ছে উত্তাপের পারদ।
শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ভারতীয় শিবিরে। প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হতে পারে তা নিয়েই নানান হিসাব নিকাশ চলছে। বিশেষ করে ভারতের বোলিং লাইনআপ এবং উইকেটকিপার হিসাবে কাকে দেখা যাবে সেই নিয়েই চলছে নানান গুঞ্জন। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।







