আজ, বৃহস্পতিবার দুপুর আড়াইটে থেকে দিল্লিতে শুরু হচ্ছে চলেছে মহিলা আইপিএলের ২০২৬-এর নিলাম। ভারতের মহিলা দল বিশ্বকাপ জেতার পর মহিলাদের আইপিএল নিয়ে উৎসাহ আরও বেড়ে গিয়েছে। এই নিলামে ভারতের বিশ্বকাপজয়ী তারকাদের পাশাপাশি বিদেশিদের দিকেও নজর থাকবে পাঁচটি দলের।
এবার মেয়েদের আইপিএলের নিলামে নামছেন মোট ২৭৭ জন ক্রিকেটার। পাঁচটি দলে সর্বাধিক ৭৩ জনের জায়গা বাকি। তার মধ্যে ২৩ জন বিদেশিকে নেওয়া যাবে। নিলামে মোট ৮৩ জন বিদেশি খেলোয়াড় নামছেন। তাঁদের মধ্যে সর্বাধিক ২৩ জন অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের ২২ ক্রিকেটার রয়েছেন নিলামে।
নিলামে দল গড়ার জন্য প্রতিটি দলের কাছে রয়েছে ১৫ কোটি টাকা করে। তার মধ্যে কিছু টাকা খরচ হয়েছে ক্রিকেটার ধরে রাখতে। এখন মোট ৪১ কোটি ১০ লক্ষ টাকা রয়েছে দলগুলির কাছে।
নিলামের আগে ক্রিকেটারদের ধরে রাখার কাজ আগেই করেছে দলগুলি। সবচেয়ে বেশি পাঁচ জন করে ক্রিকেটার ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। সবচেয়ে কম এক জনকে ধরে রেখেছে ইউপি ওয়ারিয়র্জ়। ভারতের হয়ে বিশ্বকাপজয়ী দীপ্তি শর্মা, ক্রান্তি গৌড়, হরলীন দেওল, রেণুকা সিংহ ঠাকুরদের পাশাপাশি মেগ ল্যানিং, অ্যালিসা হিলি, সোফি ডিভাইনের মতো বিদেশি তারকাদের দিকেও নজর খাকবে দলগুলির।







