ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতি মোহভঙ্গ ঘটতে চলেছে সৌদির দল আল নাসেরের? কিছুদিন ধরেই সৌদির আকাশে কথাটা ভাসছে। তারউপর ইদানীং ক্রমাগত ব্যর্থতার দরুন রোনাল্ডোর প্রতি ক্রমশ মোহভঙ্গ ঘটছে সৌদি দলের। বিশেষ করে পর্তুগিজ তারকাকে ছাড়াই গতকাল গোলের বন্যায় প্রতিপক্ষকে ভাসিয়ে দেওয়ার পর। তাই আল নাসেরের সমর্থকরা প্রশ্ন তুলে দিয়েছেন, হাতি পোষার কোনও প্রয়োজন আছে?
গতকাল রাতে আল নাসের মুখোমুখি হয়েছিল আকদৌদের। সৌদি প্রো লিগের সেই খেলায় রোনাল্ডো বিহীন আল নাসের জেতে ৯-০ গোলে। একাই চারটে গোল করেন সাদিও মানে। লিভারপুলের প্রাক্তন তারকা প্রথমার্ধে এক গোল করলেও বাকি তিনটে গোল করেন শেষার্ধে। যদিও ম্যাচ জিতে যে বিশেষ কিছু করে ফেললো আল নাসের তা নয়। প্রো লিগে চ্যাম্পিয়ন হওয়ার আশা শেষ। লক্ষ্য এখন একটাই, প্রথম তিনের মধ্যে থেকে পরের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ করে নেওয়া। সেখানেও খুব একটা ভাল জায়গায় নেই রোনাল্ডো বাহিনি। ট্রাপিজের উপর দঁাড়িয়ে। একটু এদিক-ওদিক হলেই সব শেষ।
রোনাল্ডোকে আকদৌদের বিপক্ষে ক্লান্তির কারণে মাঠ নামানো হয়নি। তাছাড়া প্রতিপক্ষ দল তেমন কঠিন তাও নয়। খেলার ১৬ মিনিটেই গোল দিয়ে আল নাসেরকে এগিয়ে দেন আয়মান ইয়াহার। বিরতির আগে দলের হয়ে চতুর্থ গোল তথা নিজের প্রথম গোলটি করেন মানে। তার আগে যথাক্রমে গোল করে গিয়েছেন জন দুরান ও মার্সেলো ব্রোজোভিচ। বিরতির পর দেখা যায় আল নাসের আরও ভয়ংকর হয়ে উঠেছে। মানে খেলা শুরুর ৭ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় তথা দলের পঞ্চম গোলটি করে যান। ৫৯ ও ৬৪ মিনিেট পরপর গোল দুটি করেন তিনি। হয়ে যায় হ্যাটট্রিক সমেত চার গোল। নবম গোলটি দেন আল নাসেরের মোহাম্মদ মারান। আল নাসের অতীতে এতবড় ব্যবধানে কখনও জেতেনি। অতীতে সবচেয়ে বেশি গোলে জেতার রেকর্ড ছিল ৮-০। এরপর আর রোনাল্ডোকে নিয়ে আল নাসেরের সমর্থকরা ভাবতে বসবেন কোন দুঃখে।

পদপিষ্ট হওয়া ১১ সমর্থকের জন্য আজীবন আসন সংরক্ষন RCB-র
Shareগতবছরের সেই ভয়াবহ ঘটনার পর এই প্রথমবার আইপিএলের(IPL) ম্যাচ আয়োজন করতে চলেছে এম চিন্নাস্বামী স্টেডিয়াম। কিন্তু এই মাঠে ম্যাচে নামার






