প্রায় একই সঙ্গে টেস্ট ক্রিকেট থেকে সরে গেলেন বিরাট কোহলি ও সঞ্জয় মঞ্জরেকর। আর তারপরই গোটা দেশে আলোচনা, এবার কী হবে? একসঙ্গে দুই তারকার অবসরে কতটা শূন্যতা তৈরি হবে ভারতীয় দলে, এ নিয়েও আলোচনা আছে। আর এ রকম সময়েই মুখ খুললেন সঞ্জয় মঞ্জরেকর। তিনি স্পষ্টভাষায় জানান, “প্যানিক করার কোনও কারণ নেই। আমাদের দেশে এত বেশি প্রতিভা, কেউ না কেউ জায়গা ভরাট করে দেবে।“
মঞ্জরেকর কয়েক বছর পিছিয়ে গিয়ে উদাহরণও তুলে ধরেন। অনেকটা একই সময়ে অবসর নিয়েছিলেন রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকররা। সঞ্জয় বলেন, যখন প্রায় একসঙ্গে ফ্যাব ফোর অবসর নিয়েছিল, তখনও প্যানিক হয়েছিল, কিন্তু আমরা দেখেছিলাম, কয়েক বছরের মধ্যে ভারত টেস্টের এক নম্বর দল হয়ে উঠেছিল। তাই এখনও প্যানিক করার কোনও কারণ নেই।
সঞ্জয় প্রবল আশাবাদি, কোহলি রোহিত না থাকলেও ভারত অন্যতম সেরা টেস্ট দল হিসাবেই থাকবে। তবে তিনি মনে করিয়ে দেন নতুন তারকাদের একটু সময় দিতে হবে। ভারতকে এক নম্বর করে রাখার প্রতিভা ও দক্ষতা আমাদের দেশে আছে।
একটু অন্যভাবেও দেখার অনুরোধ করেন তিনি। বলেন, কোহলি-রোহিত দলে থাকা সত্ত্বেও তো নিউজিল্যান্ডের কাছে ০-৩ এ হেরেছি। বিশ্রিভাবে হেরেছি অস্ট্রেলয়ার কাছেও। তাই এই দলের হারানোর কিছু নেই। অল দ্য বেস্ট টিম ইন্ডিয়া!







