অস্ট্রেলিয়ার(Australia) মাস্টারস্ট্রোক। আর তাতেই বাজিমাত। মাত্র দুদিনেই শেষ অ্যাশেজ(Ashes)। ট্রেভিস হেডকে(Travis Head) ওপেনিংয়ে পাঠিয়ে অ্যাশেজের প্রথম ম্যাচেই দুরন্ত জয় অস্ট্রেলিয়ার। অ্যাশেজের মঞ্চে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক ট্রেভিস হেড(Travis Head)। সেইসঙ্গে অস্ট্রেলিয়ার জয়ের নায়কও তিনিই। ৮৩ বলে ১২৩ রানের ইনিংস খেলে অজি শিবিরকে একাই জিতিয়ে দিলেন ট্রেভিস হেড। ৮ উইকেটে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া।
অ্যাশেজের প্রথম দিনই দুই দলের মিলিয়ে বোলারদের শিকারে গিয়েছিল ১৯ উইকেট। মিচেল স্টার্ক যদি একাই শেষ করে দিয়ে থাকেন ইংল্যান্ড বোলিং লাইনআপকে। তবে পাল্টা দিয়েছিলেন বেন স্টোকস। প্রথম দিন একাই তুলে নিয়েছিলেন ৫ উইকেট। দ্বিতীয় দিনের শুরুতে মাত্র ৯ রান জুড়েই শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। একসময়ে ব্যাকফুটে থাকলেও লিড নিয়েই মাঠে নেমেছিল ইংল্যান্ড।
কিন্তু দ্বিতীয় দিনও ছিল বোলারদেরই দাপট। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে ফের মাথা নত করতে হয় ইংল্যান্ডের ব্যাটারদের। এই ইনিংসেও তিন উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। ইংল্যান্ড ২০৪ রানের লিড নিয়েই থামে।
এরপরই মাস্টারস্ট্রোট অস্ট্রেলিয়ার। হঠাৎই ওপেনিংয়ে ট্রেভিস হেডকে পাঠিয়ে দেয় অস্ট্রেলিয়া। আর মাঠে আসার পর থেকেই তিনি ছিলেন বিধ্বংসী মেজাজে। তাঁর একের পর এক বড় শটে তখন ব্রিটিশ বোলাররা বিধ্বস্ত। অ্যাশেজের মঞ্চে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে সেঞ্চুরী করার রেকর্ড গড়ে ফেলেছেন হেড। সেইসঙ্গে অস্ট্রেলিয়ার জয়ের অন্যতম কারিগড়ও তিনি।







