টি টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup) যুগ্মভাবে সর্বোচ্চ উইকেটের মালিক হওয়ার পরও আইসিসির(ICC) ক্রম তালিকায় নিজের জায়গা হারালেন বরুণ চক্রবর্তী(Varun Chakravarthy)। আর তাতেই কিন্তু সকলে বেশ হতবাক। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ১৪টি উইকেট পেলেও, একেবারেই নিজের স্বাভাবিক পারফরম্যান্স দেখাতে পারেননি বরুণ চক্রবর্তী(Varun Chakravarthy)। আর তাতেই আইসিসির ক্রম তালিকা থেকে শীর্ষস্থান হারালেন এই রহস্য স্পিনার। তাঁকে সরিয়ে শীর্ষস্থানে বসলেন আফগান তারকা রশিদ খান(Rashid Khan)।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup) ভারতের হয়ে প্রতিটি ম্যাচেই খেলেছিলেন বরুণ চক্রবর্তী(Varun Chakravarthy)। উইকেট পেলেও, কোনও ম্যাচেই সেভাবে প্রভাব ফেলতে পারেননি তিনি। বরং বারবারই ব্যাটারদের নিশানায় পড়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বরুণ একাই দিয়েছিলেন সর্বোচ্চ রান। প্রতি ম্যাচেই বরুণ চক্রবর্তীর হাত থেকে বহু রান ফস্কেছিল। এবার যেন তারই খেসারত দিলেন বরুণ।
বুধবারই প্রকাশিত হয়েছে আইসিসির ক্রম তালিকা। সেখানেই নিজের শীর্ষস্থান হারালেন এবার বরুণ চক্রবর্তীকে। তাঁকে সরিয়ে সেই জায়গায় বসলেন রশিদ খান। এই মুহূর্তে বরুণ চক্রবর্তীর পয়েন্ট ৭৪০। রশিদ খানের থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে রয়েছেন বরুণ। আর তাতেই শেষপর্যন্ত নিজের জায়গা হারালেন এই তারকা ক্রিকেটার।







