বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন বিজেন্দর সিং। ভারতীয় অলিম্পিয়ান ক্রীড়াক্ষেত্রে একজন সুনামধন্য বক্সার। বক্সার হিসেবে আন্তর্জাতিক স্তরে তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছেন। এমন কী পেশাদার বক্সিংয়ে পরে নেমেও সফল হয়েছিলেন। সেই বিজেন্দর মনে করছেন, বৈভবের বয়সে নিশ্চয় কিছু গোলমাল রয়েছে। মাত্র ১৪ বছর বয়সে ক্রিকেট দুনিয়ায় তিনি তোলপাড় ফেলে দিয়েছেন। শুধু তাই নয়, আইপিএলের মতো বিশ্ব ক্রিকেট সাড়া ফেলা যজ্ঞে এত কম বয়সে একজন ক্রিকেটার সফল হতে পারেন তা অনেকের কাছে বিস্ময়কর ঠেকেছে। বিশেষ করে রাজস্থান বনাম গুজরাট টাইটান্স ম্যাচে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি দেখে ক্রিকেট দুনিয়া হতবাক। বহু কিংবদন্তী ক্রিকেটার তঁার ক্রিকেটীয় ব্যকরণ দেখে অবাক না হয়ে পারেননি। তাছাড়া তঁার খেলার শৈলীতে সকলের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন।
রাজস্থানের হয়ে আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করার পর বিশ্ব ক্রিকেট তঁার বন্দনায় নেমে পড়েছে। বহু সাধারণ মানুষও তঁার খেলা দেখে মুগ্ধ। মজার ঘটনা হল, আবার অনেকে তঁার বয়স নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দেন। অনেকে তঁার ১৪ বছর বয়স নিয়ে প্রকারন্তরে বিদ্রুপ করতে ছাড়েননি। সেই তালিকায় ঢুকে পড়লেন বিজেন্দর। অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী বিজেন্দর নিজস্ব এক্স অ্যাকাউন্টে এক বিদ্রুপাত্মক প্রশ্ন ছুঁ়ড়ে দিয়েছেন। যেখানে তিনি জানতে চেয়েছেন, ক্রিকেটে কি এখন সকলে বয়স কমানোর প্রক্রিয়া শুরু করেছে? এমন সময়ে পোস্ট করছেন যখন বৈভব সূর্যবংশী ক্রিকেট মাঠে দুদিন আগে তান্ডব দেখিয়েছেন। তারমানে ধরে নেওয়া যায়, তঁার পোস্ট করার পেছনে ছিল বৈভব সূর্যবংশীর অসাধারণ কীর্তি। বিজেন্দর তঁার পোস্টে হিন্দিতে লিখেছেন, “ভাই আজ কাল উমার ছোটা করকে ক্রিকেট ভে খেলনে লাগে”। যার অর্থ দঁাড়ায় খেলোয়াড়রাও কি ক্রিকেটে তাদের বয়স কমাতে শুরু করে দিল?
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৭ বলে করেছিলেন ১০১ রানের ইনিংস। বৈভব সূর্যবংশীর এই ইনিংসের মধ্যে ছিল ১১টি ছক্কা। বাউন্ডারি ছিল ৭টা। টি-২০ ক্রিকেট ও আইপিএলে সেঞ্চুরি করেছেন সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে। এর আগে আইপিএলে এত দ্রুত কেউ সেঞ্চুরি ভারতীয়দের মধ্যে করতে পারেনি। যা করে দেখিয়ে ছিলেন বৈভর। তবে আইপিএলে বিদেশিদের মধ্যে ২০১৩ সালে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করার নজীর রয়েছে ক্রিস গেইলের। পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে এমন বিধ্বংসী ইনিংস খেলতে দেখা গিয়েছিল গেইলকে। আইপিএলের ইতিহাসে বৈভব হলেন দ্বিতীয় ক্রিকেটার যিনি এত দ্রুত সেঞ্চুরি করেছেন। রাজস্থানের কোচ রাহুল দ্রাবিড় মূলত পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছেন বিহারের সমস্তিপুরের ক্রিকেটারকে। তবে বৈভবকে হয়তো চেনাই হত না যদি সঞ্জু স্যামসন চোট না পেতেন। সঞ্জুর জায়গায় বৈভবকে খেলানোর সিদ্ধান্ত নেন রাজস্থানের কোচ রাহুল দ্রাবিড়। রাজস্থানের হয়ে ইনিংস ওপেন করতে নেমে বৈভব দেখিয়ে দিয়েছেন, রাহুল দ্রাবিড় কোনও ভুল করেননি। অথচ তঁার বয়স নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিলেন অনেকেই। বিশেষ করে বিজেন্দর সিং প্রশ্ন করায় অনেকের কাছেই অবাক লাগছে।

একাধিক রেকর্ড গড়ে নামিবিয়ার বিরুদ্ধে বিরাট জয় ভারতের
Shareব্যাট, বল হাতে দুরন্ত হার্দিক পান্ডিয়া। সেইসঙ্গে অকুণ জেটলি স্টেডিয়ামে একাধিক রেকর্ড গড়ে নামিবিয়ার বিরদ্ধে বিরাট জয় তুলে নিল ভারত।






