দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে দেশে ফিরলেন বিরাট কোহলি(Virat Kohli)। আগামী ৩০ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে নামবে টিম ইন্ডিয়া(Team India)। সেখানেই ফের একবার দেখা যাবে বিরাট কোহলি(Virat Kohli) ও রোহিত শর্মাকে। মঙ্গলবারই মুম্বইয়ে ফিরলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রস্তুতি তিনি মুম্বই নাকি বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সিলেন্সে(COE) সারেন, সেটাই দেখার। কারণ এই মুহূর্তে রোহিত শর্মাও(Rohit Sharma) সেখানেই ওডিআই সিরিজের প্রস্তুতি সারছেন।
শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে(Virat Kohli)। সেখানে একটি অর্ধশতরানের ইনিংসও খেলেছিলেন তিনি। প্রায় এক মাস আগে সেই সিরিজ খেলেছিলেন বিরাট কোহলি। এরপরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমেছে ভারতীয় দল। অবসরের কারণে টেস্টে নেই রোহিত এবং বিরাট কোহলি দুজনই।
২০২৪ সাল থেকে লন্ডনেই কার্যত পাকাপাকিভাবে থাকতে শুরু করেছেন বিরাট। যেকোনও সিরিজের আগে প্রস্তুতি পর্বটাও লন্ডনেই বেশিরভাগ সময় করেন বিরাট কোহলি। তারপরই সিরিজের উদ্দেশে রওনা দেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত। সেই সিরিজেই যোগ দিতে এবার দেশে ফিরলেন বিরাট।
আগামী ৩০ নভেম্বর রাঁচিতে প্রথম ওডিআই ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি তার আগে প্রস্তুতি কোথায় সারেন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।







