টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) চলার মাঝেই দেশে ফিরলেন বিরাট কোহলি(Virat Kohli)। তবে বিশ্বকাপের মঞ্চে তাঁকে দেখতে পাওয়া যাবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। তবে ভারতের মাটিতে বিশ্বকাপ চলছে, সেখানে বিরাট কোহলি উপস্থিত হওয়াটা যে একেবারেই অবাক হওয়ার মতো বিষয় নয় তা বলাই যায়। ভারত যেদিন নামিবিয়ার বিরুদ্ধে নেমেছে, সেদিনই মুম্বইয়ে ফিরলেন বিরাট কোহলি(Virat Kohli)।
বিমান বন্দরে বেশ খোশ মেজাজেই দেখা গেল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে। তাঁকে দেখা মাত্রই যে ভক্তরা ভিড় জমাবে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে হাসি মুখেই মেটালেন ভক্তদের আবদারও। এই মুহূর্তে লন্ডনেই বেশিরভাগ সময় কাটান বিরাট কোহলি(Virat Kohli)। সিরিজের সময়ই ভারতে আসেন।
এবার একেবারে বিশ্বকাপের মাঝেই দেশে ফিরলেন তিনি। গতবারের বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম প্রধান কান্ডারী ছিলেন বিরাট। ফাইনালেও তাঁর ব্যাট থেকেই এসেছিল সর্বোচ্চ রান। ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরই অবশ্য অবসর নিয়েছিলেন তিনি টি টোয়েন্টি ফর্ম্যাট থেকে।
সামনেই তো ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে খেলতে নামবেন। তার আগে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে তিনি উপস্থিত হন কিনা সেটা তো সময়ই বলবে।







