জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের মরণ বাঁচন ম্যাচ। সেই ম্যাচে নামার আগেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ প্রাক্তন তারকা বীরেন্দ্র সেওয়াগের(Virender Sehwag)। তাঁর সাফ বার্তা এই ম্যাচে অভিষেক শর্মা(Abhishek Sharma) নয়,ওপেনিংয়ে সঞ্জু স্যামসনকেই(Sanju Samson) সুযোগ দেওয়া উচিৎ ভারতীয় দলের। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো প্রথম একাদশ ঘোষণার পরই বোঝা যাবে।
সম্প্রতি টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা একেবারেই ভালো হয়নি অভিষেক শর্মা(Abhishek Sharma)। একে পেটের সমস্যা নিয়ে জেরবার ছিলেন তিনি। সেইসঙ্গে খারাপ ফর্ম। সব মিলিয়েই এখন অভিষেক শর্মা বেশ চাপে রয়েছেন বলেই মনে করছেন প্রাক্তন তারকা বীরেন্দ্র সেওয়াগ। সেই কারণেই তাঁর পরামর্শ জিম্বাবোয়ের বিরুদ্ধে এই ম্যাচে অভিষেক শর্মার পরিবর্তে সঞ্জু স্যামসনকেই ব্যবহার করা উচিৎ ভারতীয় টিম ম্যানেজমেন্টের। কারণ এই ম্যাচটাই যে ভারতের পরীক্ষা করার শেষ সুযোগ।
বীরেন্দ্র সেওয়াগ জানিয়েছেন, “এই পরিস্থিতিতে যদি আমি থাকতাম তবে এই ম্যাচে অভিষেককে বিশ্রাম দিয়ে সঞ্জু স্যামসনকে ব্যবহার করতাম। কারণ এই একটাই ম্যাচ যেখানে তুমি চেষ্টাটা করতে পারবে। আর এই ম্যাচ হারলে যে ভারতীয় দল বিশ্বকাপ থেকে ছিটকে যাবে তাও বলার অপেক্ষা রাখে না”।
ম্যাচের আগের দিনই অবশ্য সঞ্জু স্যামসনকে খেলানো নিয়ে একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে। ঈশান কিষাণের সঙ্গে ডানহাতি ব্যাটার হিসাবে তাঁকে ভাবার কথা জানানো হয়েছিল। সেটাই এবার শেষপর্যন্ত হয় কিনা দেখার।







