এশিয়া কাপের(Asia Cup) আগে সবচেয়ে বেশি তাঁর নাম নিয়ে চর্চা হয়েছিল। কিন্তু সেই যশস্বী জয়সওয়ালই(Yashasvi Jaiswal) সুযোগ পাননি এশিয়া কাপের(Asia Cup) স্কোয়াডে। তাঁর জায়গায় ভারতীয় টি টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন শুভমন গিল(Shubman Gill)। ওপেনিংয়ে ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর কাঁধে আবার উঠেছে ভারতীয় দলের সহ অধিনায়কত্বের দায়িত্বও। যশস্বী সুযোগ না পেয়ে তিনি কী হতাশ হয়েছেন। যা শোনা যাচ্ছে তেমনটা কিন্তু নয়। বরং এই বাদ পড়াটাকেই ইতিবাচক হিসাবে দেখছেন যশস্বী(Yashasvi Jaiswal)। ফিরে আসার খিদেটা এখন তাঁর আরও বেড় গিয়েছে।
ভারতের টি টোয়েন্টি(T20) দলের হয়ে একসময় দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন যশস্বী জয়সওয়াল(Yashasvi Jaiswal)। কিন্তু সম্প্রতি সেই পারফরম্যান্স দেখাতে পারছেন না তিনি। টি টোয়েন্টিতেও নানান জায়গায় ব্যর্থ হতে দেখা গিয়েছিল। এমনকি সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও ভালো পারফরম্যান্স করতে পারেননি যশস্বী জয়সওয়াল। তবুও তাঁকে এশিয়া কাপে(Asia Cup) খেলানোর একটা কথাবার্তা চলছিল। কিন্তু গৌতম গম্ভীরের কোচিংয়ে শেষপর্যন্ত এবারের এশিয়া কাপ থেকে ব্রাত্যই থেকেছেন যশস্বী।
আরও পড়ুন: রোহিতের যোগ্য উত্তরসূরি সূর্যকুমার: মহম্মদ কাইফ
বাদ পড়ায় খারাপ লাগাটা তো অবশ্যই রয়েছে। কিন্তু তাতে ভেঙে পড়তে নারাজ ভারতীয় দলের এই তারকা ব্যাটার। ফিরে আসার চেষ্টাটা এখন থেকেই শুরু করে দিয়েছেন তিনি। এক সংস্থায় যশস্বী জয়সওয়াল জানিয়েছেন, “দলে সুযোগ পাওয়া না পাওয়াটা সম্পূর্ণ নির্বাচকদের ওপরই নির্ভর করে। টিম কম্বিনেশনের কথা মাথায় রেখেই দল গঠন করে তারা। আমাকে আমার কাজটা করে যেতে হবে। আমি জানি অবশ্যই একদিন না একদিন আমি দলে ফিরব। সেই সময় পর্যন্ত নিজেকে গড়ে তোলার কাজটা চালিয়ে যাব”।
ভারতীয় দলের হয়ে টি টোয়েন্টি ফর্ম্যাটে কিন্তু বেশ নজরকাড়া পারফরম্যান্স যশস্বী জয়সওয়ালের। এখন পর্যন্ত দেশের জার্সিতে ২৩টি টি টোয়েন্টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে যশস্বী জয়সওয়ালের। সেখানেই তাঁর ঝুলিতে রান রয়েছে ৭২৩ এবং স্ট্রাইকরেট ১৬৪.৩১।
এই কটা ম্যাচের মধ্যে পাঁচটি অর্ধশতরানও করে ফেলেছেন যশস্বী জয়সওয়াল। সেঞ্চুরিও রয়েছে একটা। তাঁর আগ্রাসী ব্যাটিং বরাবরই প্রতিপক্ষ বোলারকে বেশ চাপে ফেলে দিয়েছে। আর সেটাই বারবার তাঁকে ভারতীয় দলে জায়গা করে নিতে সাহায্য করেছে।
যদিও এবার সেটা হয়নি। কারণ এবারের এশিয়া কাপে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তারুণ্যের থেকে অভিজ্ঞতার ওপরই জোর দিয়েছে বেশি। আর সেই কতা মাথায় রেখেই অভিষেক শর্মার সঙ্গে এশিয়া কাপের মঞ্চে ওপেনার হিসাবে শুভমন গিলকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও শুভমন গিল কিন্তু এখনও পর্যন্ত এশিয়া কাপে বড় রান করতে পারেননি।







