আইপিএল প্লে অফে খেলা এখনও নিশ্চিত নয় দিল্লি ক্যাপিটালসের। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলে পাঁচ নম্বরে দাঁড়িয়ে। প্ল অফ খেলতে গেলে তাদের বাকি তিনটি ম্যাচ জিততেই হবে। এই অবস্থায় খারপ খবর পেল দিল্লি ক্যাপিটালস। তারা প্লে অফে গেলেও দলের দুই সদস্য করুন নায়ার ও মুকেশ কুমারের সার্ভিস পাবে না। কারন এঁরা দুজনেই ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ড সফরে যাবে। দেশের হয়ে খেলা সবার আগে। সেখানে আইপিএল খেলা বাধা হয়ে দাঁড়াতে পারে না। তাই লিগের খেলা খেললেও প্লে অফ সম্ভব হবে না।
দিল্লি লিগের প্রথম ম্যাচ খেলবে রবিবর গুজরাট টাইটান্সের বিরুদ্ধেষ ২১ মে তারা খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ২৪ মে তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। এখানেই শেষ নয়, ২৬ মে পাঞ্জাবের বিরুদ্ধে মুম্বইকে হারতে হবে। তাই যদি বা কিন্তুর উপর দাঁড়িয়ে দিল্লির প্লে অফ খেলার ভবিষ্যত। তবু আগে থেকে তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে এই দুই ক্রিকেটারকে ছেড়ে দিতে হবে। শুধু এই দুই ক্রিকেটার নয়, দিল্লির হাতছাড় হয়েছে আরও চার ক্রিকেটার। এঁরা হলেন, ফাফ ডুপ্লেসি, মিচেল স্টার্ক, জ্যাক ফ্রেজার ম্যাকগুর্ক, ডোনোভান ফেরেরা। তাই ছয়জন ক্রিকেটারের সার্ভিস পাচ্ছে না দিল্লি। তবে লিগের কোনও একটি ম্যাচে হেরে গেলে দিল্লির প্লে অফ খেলা অনিশ্চিত হয়ে পড়বে। তখন আর ক্রিকেটার ছেড়ে দেওয়ার ব্যাপার নিয়ে ভাবতে হবে না। আইপিএল প্লে অফ শুরু হবে ২৯মে। তার আগে অবশ্য ভারতীয় এ দলের ক্রিকেটাররা ইংল্যান্ডের উদ্দেশ্যে রওন হবে। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে তাদের প্রথম খেলা ৩০ মে।
দবে এ ব্যাপারে নায়ার বা মুকেশ শুধু নন, আর দুটি দল থেকে ক্রিকেটার ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ডে যাচ্ছেন। আছেন হর্ষিত রান। কেকেআর আইপিএল থেকে ছিটকে যাওয়ায় তাদের কোনও অসুবিধ হবে না। লখনউ সুপার জায়ান্টসের ছবি এখনও পরিস্কার নয়। তাদের থেকে ভারতীয় এ দলে জায়গা পেয়েছেন শার্দুল ঠাকুর ও আকাশদীপ। ভারতীয় সিনিয়র দল ইংল্যান্ড যাওয়ার আগে সেরা ক্রিকেটারদের নিয়ে এ দল গড়া হয়েছে। কারন এখান থেকে সিনিয়র দলে বেশ কিছু ক্রিকেটার জায়গা পাবেন।
ভারতীয় এ দলে নির্বাচিত ক্রিকেটাররা হলেন- অভিমন্যু ঈশ্বরন (অধিনায়ক), যশ্বসী জয়সওয়াল, করুন নায়ার. ধ্রুব জুরেল (সহ অধিনায়ক), নীতিশ কুমার রেড্ডি, শার্দুল ঠাকুর, ইশান কিষান, মানব সুতার, তানুষ কোটিয়ান, মুকেশ কুমার, আকাশদীপ, হর্যিত রানা, আনসুল কামবোজ, খলিল আমেদ, ঋতুরাজ গায়কোয়াড, সরফরাজ খান, তুষার দেশপান্ডে ও হর্য দুবে।







