সঞ্জু স্যামসনের(Sanju Samson) পারফরম্যান্সটাই অভিষেক শর্মার(Abhishek Aharma) চাপ কমাতে সাহায্য করবে। এই মুহূর্তে ওপেনিংয়ে পরিবর্তনের কোনও প্রয়োজন নেই বলেই মনে করছেন দীনেশ কার্তিক(Dinesh Karthik)। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে একটি অর্ধশতরান পেলেও, চূড়ান্ত ব্যর্থতার মধ্যে দিয়েই যাচ্ছেন অভিষেক শর্মা। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে দীনেশ কার্তিক অবশ্য খানিকটা ধৈর্য ধরারই বার্তা দিচ্ছেন।
ভাকতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন সঞ্জু স্যামসন(Sanju Samson)। বিশেষ করে গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি যে পারফরম্যান্স দেখিয়েছেন তারপর থেকে যে সঞ্জুর ওপর প্রত্যাশাটা অনেকটাই বেড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে অভিষেক শর্মার ওপর চাপটাও ক্রমশ বাড়তে শুরু করেছে। সেই দিকেই বাড়তি নজর দেওয়ার পরামর্শ দীনেশ কার্তিকের।
দীনেশ কার্তিক মতে, “আমার মতে যেভাবে সঞ্জু স্যামসন এই মুহূর্তে ব্যাটিং করছেন তাতে অভিষেক শর্মার ওপর থেকে চাপটা অনেকটাই কমে যাবে। আর এর ফলেই অভিষেক শর্মার ব্যাট থেকে তাঁর সেরাটা বের করে আনা সম্ভব হবে। আর অভিষেকও আশা করি বেশ ভালোভাবে ওয়াকিবহাল রয়েছেন যে সঞ্জুর সঙ্গে কেমনভাবে ব্যাটিংটা করবেন”।
শেষ ম্যাচে ইডেনে ৯০ রানের ম্যাচ উইনিং নক খেলেছিলেন সঞ্জু স্যামসন। এবার সেমিফাইনালেও যে তেমনই একটা পারফরম্যান্স সঞ্জুর থেকে সকলে প্রত্যাশা করছে তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে অভিষেকের সমালোচনাও শুরু হয়েছে জোরদার। এমন পরিস্থিতিতে সঞ্জুর পারফরম্যান্সটাই অভিষেকের আত্মবিশ্বাস বাড়ানোর কাজটা করবেন বলে মনে করছেন দীনেশ কার্তিক।







