দেশে ফিরে যেতে চান ড্যারেন স্যামি(Darren Sammy)। আর সোশ্যাল মিডিয়াতে তাঁর এই মেসেজটাই যেন সকলকে বেশ নাড়িয়ে দিয়েছে। টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) থেকে চিটকে গেলেও এখনও পর্যন্ত কলকাতাতেই আটকে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল(West Indies)। কারণ মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি। আর তাতেই সমস্ত বিমান পরিসেবা এই মুহূর্তে বন্ধ রয়েছে। আর এই পরিস্থিতিতেই যেন চিন্তায় পড়ে গিয়েছে ক্যারিবিয়ান ব্রিগেডের প্রধান কোচ ডারেন স্যামি(Darren Sammy)।
ভারতের কাছে হেরেই বিশ্বকাপে যাত্রা শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের(West Indies)। তারপরই তাদের দেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু এর মাঝেই মধ্যপ্রাচ্যে বিরাট যুদ্ধে জড়িয়ে পড়েছে আমেরিকা, ইজরায়েল এবং ইরাণ। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এখন এক অচলাবস্থা। দিন যত এগোচ্ছে ততই ভয়াল রূপ ধারণ করছে এই যুদ্ধ।
পশ্চিম এশিয়ার কোনও দেশই আক্রমণের আওতার বাইরে নয়। সৌদি আরব, ওমান, কাতার থেকে দুবাইয়ে হয়েছে মিসাইলের হামলা। আর তাতেই এই মুহূর্তে পুরোপুরি বন্ধ রয়েছে দুবাই বিমান বন্দর থেকে বিমান পরিসেবা। এর ফলেই ভারত ছেড়ে দেশের উদ্দেশে রওনা দিতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ। শুধুমাত্র তাই গোটা পশ্চিম এশিয়াতেই সমস্ত বিমান বন্দর বন্ধ রয়েছে। এমন একটা পরিস্থিতিতেই নিজের আতঙ্কের কথা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছেন ডারেন স্যামি। তিনি লিখেছেন, “আমি শুধুমাত্র বাড়ি ফিরতে চাই”।
স্যামির এই টুইট দেখার পর থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ হৈচৈ পড়ে গিয়েছে।







