জমকালো অনুষ্ঠান দিয়েই টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) সমাপ্তি অনুষ্ঠান হবে। সঞ্জু(Sanju Samson), ফিন অ্যালেনরা(Finn Allen) মাঠা নামার আগে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়াম মাতাবেন বিশ্বের পপ সেনসেশন রিকি মার্টিন(Rickey Martin)। আহমেদাবাদে ফের একবার শোনা যেতে পারে মারিয়া। ইংল্যান্ডকে হারিয়ে ফের একবার টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) ফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। গৌতম গম্ভীরের(Gautam Gambhir) কোচিংয়ে ফের একবার ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ হাতে তুলতে পারে কিনা সেটাই এখন দেখার অপেক্ষায় সকলে।
ইংল্যান্ডকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। এবার তাদের সামনে প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। ঘরের মাঠে বিশ্বকাপ জিততে এখন মরিয়া ভারতীয় দল। আগামী রবিবার সেই ম্যাচেই নামছে ভারত ও নিউ জিল্যান্ড। তার আগেই আইসিসির তরফে এক জমকালো সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি আরও কিছু মিউজিক কনসার্ট রয়েছে বলেও শোনাযাচ্ছে।
ভারতীয় সময় সন্ধে ৭.০০-এ ফাইনালে নামবে ভারত ও নিউ জিল্যান্ড। তার আগের এক ঘন্টার জমকালো অনুষ্ঠান। বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হবে সমাপ্তি অনুষ্ঠান। সেখানেই মঞ্চ মাতাবেন রিকি মার্টিন(Rickey Martin)। ১৯৯৮ সালের ফুটবল বিশ্বকাপের সময় তাঁর জনপ্রিয়তা পৌঁছেছিল আকাশছোঁয়া। এবার আরও একটা বিশ্বকাপের মঞ্চ। তবে সেটা ক্রিকেটের বিশ্বকাপে রিকি মার্টিন শো। তারপরই শুরু হবে বিশ্বকাপের মেগা ফাইনাল।







