২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত চ্যাম্পিয়ন হওয়ার পরই এই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা(Ravindra Jadeja)। তাঁর পরিপূরক কে হবে তা নিয়েই চলছিল জোর জল্পনা। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের পরই জাদেজার পরিবর্ত হিসাবে অক্ষর পটেলকেই(Axar Patel) এবার মনে করছেন প্রাক্তন তারকা সুনীল গাভাসকর(Sunil Gavaskar)। তাঁর মতে জাদেজা ভারতীয় দলে যে ভূমিকাটা পালন করত সেটাই এবার পালন করছেন অক্ষর পটেল। বিশেষ করে তাঁর ফিল্ডিং দেখে আপ্লুত সুনীল গাভাসকর(Sunil Gavaskar)।
ইংল্যান্ডের বিরুদ্ধে অক্ষর পটেলের দুটো ক্যাচ যে অন্যতম টার্নিং পয়েন্ট ছিল তা বলার অপেক্ষা রাখে না। শুরুতেই হ্যারি ব্রুকসের(Harry Brook) দুর্ধর্ষ ক্যাচ নিয়েছিলেন অক্ষর পটেল। অন্তত ২৪ মিটার পিছনের দিকে দৌড়ে ক্যাচ তুলে নিয়েছিলেন তিনি। সেইসঙ্গে বাউন্ডারি লাইনে উইল জ্যাকসের ক্যাচটা। এছাড়া বোলিংয়েও উইকেট তুলে নিয়েছিলেন তিনি। সব মিলিয়ে এই তারকা ক্রিকেটারের পারফরম্যান্স দেখে বেশ সন্তুষ্ট সুনীল গাভাসকর।
ইংল্যান্ডকে হারানোর পর গাভাসকর বলেন, তাঁর এই ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের সৌজন্যে অক্ষর পটেল ভারতীয় দলের অন্যতম সেরা একজন ক্রিকেটার হতে চলেছেন। এর আগে আমাদের ছিল রবীন্দ্র জাদেজা, আর অক্ষর সেই ফাঁকা জায়গাটাই পূরণ করছেন।
গাভাসকর আরও বলেন, হ্যারি ব্রুকের যে ক্যাচ অক্ষর পটেল নিয়েছিলেন সেটা এক কথায় অনবদ্য। কারণ ব্রুক যদি ক্রিজে থেকে যেতেন তাহলে ম্যাচ আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমত তাঁর ছিল। তাঁর দেওয়া প্রতিটি সুযোগই নিতে হবে, এদিন সেটাই করে দেখিয়েছেন অক্ষর পটেল।
এবার ভারতের সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউ জিল্যান্ড। সেখানেই শেষপর্যন্ত ভারতীয় দল জিতে ট্রেফি ক্যাবিনেটে তৃতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফিটা তুলতে পারে কিনা সেটাই এখন দেখার।







