ঘরের মাঠে গোয়ার বিরুদ্ধে হার এড়াতে পারলেও, প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেননি ইস্টবেঙ্গল(Eastbengal) ফুটবলাররা। সেইসঙ্গে মাঠ থেকে মাত্র অক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে লাল-হলুদ। যখন সকলে ইস্টবেঙ্গল ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে কাঁটা ছেঁড়া করছে, সেই সময় অস্কার(Oscar Bruzon) কিন্তু নিজেদের ফুটবলারদের পারফরম্যান্সে বেশ খুশি। অন্তত ড্রেসিংরুমে ফিরে তেমন কথাই তো বললেন অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। সেখানে ফুটবলারদের উদ্দেশ্যে তিনি বলেন তারা নাকি ভালো খেলেছে। যদিও খেলার আরও উন্নতি করতে হবে।
কিন্তু এই ছোট ফর্ম্যাটের লিগে ইস্টবেঙ্গল ইতিমধ্যেই তো পাঁচ পয়েন্ট খুইয়ে বসে রয়েছে। অস্কার(Oscar Bruzon) ফুটবলারদের খেলায় যতই খুশি হোন, কিন্তু এই জায়গা থেকে ইস্টবেঙ্গলের(Eastbengal) পক্ষে ঘুরে দাঁড়ানো কী খুব একটা সহজ হবে। যদিও সেই উত্তর অবশ্য অস্কার ব্রুজোঁই দিতে পারবেন।
শুরুটা ভালোভাবে করলেও শেষ দুটো ম্যাচে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি ইস্টবেঙ্গল ফুটবলাররা। বিশেষ করে ইস্টবেঙ্গলের তারকা মিগুয়েলকে আটকে দিলেই যেন অস্কারের সমস্ত প্ল্যানিং ভেস্তে যাচ্ছে। এই দুর্বলতা কাটানোই এখন ইস্টবেঙ্গলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে কেভিন সিবিল্লে ইস্টবেঙ্গলের জার্সিতে নেমে পড়লেও, এখনই তাঁর মাঠে নামার কোনও সম্ভাবনা নেই।
শোনাযাচ্ছে গোটা মার্চ মাসটাই হয়ত তাঁকে রিহ্যাব করে কাটাতে হবে। এমন পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের রক্ষণের সমস্যাটা রয়েই যাচ্ছে। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।







