ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) জয়ের থেকে আর মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে রয়েছে ভারত(India Team)। কিন্তু সামনে রয়েছে অন্যতম কঠিন প্রতিপক্ষ ইংল্যান্ড(England)। তাদের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ কী হতে পারে তা নিয়েই এখন চর্চা তুঙ্গে। যদিও শোনাযাচ্ছে সেমিফাইনালের মঞ্চে নাকি সেভাবে পরীক্ষা নীরিক্ষা না করার কথাই ভাবছে ভারতীয়(India Team) টিম ম্যানেজমেন্ট। উইনিং কম্বিনেশন না ভাঙার পথেই হাঁটতে চলেছে টিম ইন্ডিয়া।
ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে অনেকেই কুলদীপ যাদবকে(Kuldeep Yadav) খেলানোর কথা বলতে শুরু করেছিল। গুঞ্জন চলছিল তুঙ্গে। অনেকেই মনে করছিলেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের স্পিন অস্ত্র হিসাবে কুলদীপ যাদবকে খেলানো উচিৎ। যদিও শোনাযাচ্ছে সেই পথে নাকি হাঁটতে চাইছে না ভারতীয় দল। বরং উইনিং কম্বিনেশনই ধরে রাখতে চাইছেন গৌতম গম্ভীর(Gautam Gambhir)।
শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে টিম ইন্ডিয়া। বিশেষ করে সঞ্জু স্যামসনের দুর্ধর্ষ ব্যাটিং। কার্যত ভারতীয় দলকে সেমিফাইনালে পৌঁছে দেওয়ার প্রধান কারিগড়ই ছিলেন এই সঞ্জু স্যামসন(Sanju Samson)। অর্থাৎ সেমিফাইনালেও যে সঞ্জু এবং অভিষেক জুটিকেই দেখা যাবে তাও বেশ স্পষ্ট।
এই মুহূর্তে ভারতের বোলিং লাইনআপ নিয়ে কিন্তু খুব একটা স্বস্তিতে নেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শেষ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় বোলাররা সেভাবে সাফল্যের মুখ দেখতে পাননি। একইরকমভাবে ভারতীয় দলের স্পিন আক্রমণও সেভাবে নিজেদের পারফরম্যান্স প্রদর্শন করতে পারেনি। বিশেষ করে বরুঁ চক্রবর্তী শেষ ম্যাচে তো চূড়ান্ত ব্যর্থ। এমন পরিস্থিতিতে অনেকেই কুলদীপের কথা বলতে শুরু করেছিল। যদিও শেষপর্যন্ত উইনিং কম্বিনেশন না ভাঙার পথেই এগোচ্ছে টিম ইন্ডিয়া।







