আইপিএল শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। তার আগেই ফের চর্চায় জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। হঠাৎই বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে জসপ্রীত বুমরাহ। আর সেই খবর ছড়িয়ে পড়তেই ভারতীয় ক্রিকেট মহলে নতুন করে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। তবে কী আবারও চোটের কবলে ভারতীয় দলের তারকা পেসার। শুধু তাই নয় আইপিএলের মঞ্চেও যে মুম্বইয়ের অন্যতম প্রধান অস্ত্র জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah) তা বলার অপেক্ষা রাখে না।
কিন্তু তাঁর সেন্টার অব এক্সিলেন্সে যাওয়ার খবর একেবারেই নিশ্চিন্ত করতে পারছে না অগুন্তী মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians) সমর্থকদের। যদিও চোট নাকি রুটিন চেকআপের জন্য তিনি সেন্টার অব এক্সিলেন্সে গিয়েছেন তা অবশ্য এখনও পর্যন্ত সেভাবে পরিস্কার নয়। শেষপর্যন্ত দেখা যাক কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
যদিও মহেলা জয়বর্দনে অবশ্য বেশ কয়েকদিন আগেই জানিয়েছিলেন যে বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররা যারা স্কোয়াডে রয়েছেন তাদের কয়েকদিন বাড়তি ছুটি দেওয়া হয়েছে। সেই পরিস্থিতিতেই বুমরার সেন্টার অব এক্সিলেন্সে যাওয়াটা চর্চার বিষয় হতে পারে বলেই মনে করছেন সকলে। যদিও শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।
বুমরাহ অবশ্য চোট কাটিয়েই বিশ্বকাপে ফিরেছিলেন। নতুন কোনও চোট পেয়েছেন বলেও শোনাযাচ্ছে না। আগামী ২৯ মার্চ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে যাত্রা শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স।







