এখনই হর্ষিত রানার(Harshit Rana) পরিবর্ত ক্রিকেটার নেওয়ার ভাবনা নেই কলকতা নাইট রাইডার্সের(KKR)। আরও কয়েকটা দিন অপেক্ষা করে তবেই হয়ত সিদ্ধান্ত নিতে চাইছে নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট(KKR)। টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই প্রস্তুতি ম্যাচের সময় চোট পেয়েছিলেন হর্ষিত রানা(Harshit Rana)। সেই থেকেই আর মাঠে নামতে পারেননি তিনি। এমনকি কেকেআর-এর হয়ে আইপিএলেও তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে জোর জল্পনাও।
মনে করা হচ্ছে এবারের আইপিএলে নামতে পারবেন না হর্ষিত রানা। কিন্তু কেকেআর এখনও অপেক্ষা করতে চাইছে। বিশেষ করে তাঁর পরিবর্ত ক্রিকেটার নিতে চাইছে না কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট।
ইতিমধ্যেই নাইট(KKR) শিবির থেকে ছিটকে গিয়েছেন আকাশদীপ। সেই জায়গায় অবশ্য তরুণ পেসার সৌরভ দূবেকে দলে নিয়েছে নাইট শিবির। কিন্তু হর্ষিত রানার পরিবর্ত হিসাবে কাওকে এখনই ভাবছে না নাইট রাইডার্স। শেষবার নমন অ্যাওয়ার্ডের সময় যখন হর্ষিত এসেছিলেন, সেই সময় ক্রাচের ভরসাতেই হাঁটতে হচ্ছিল তাঁকে। খেলার মতো পরিস্থিতিতে একেবারেই নেই হর্ষিত রানা।







