মরসুম শুরু হওয়ার আগেই দলের ওপেনিং পার্টনারশিপ ঘোষণা করে দিল দিল্লি ক্যাপিটালস(Delhi Capitals)। এবার দিল্লি ক্যাপিটালসের ওপেনার হিসাবে দেখা যাবে কেএল রাহুলকেই(KL Rahul)। গতবার সবচেয়ে বেশি ওপেনিং পার্টনারশিপ বদল করেছিল দিল্লি ক্যাপিটালস। এবারের আইপিএলে নামার আগে সেদিকেই সবচেয়ে বেশ নজর রয়েছে দিল্লি ক্যাপিটালস শিবিরের। কেএল রাহুলের(KL Rahul) ওপরই এবার ওপেনিংয়ের ভরসা রাখছে দিল্লি ক্যাপিটালস শিবির।
গতবার সবমিলিয়ে মোট সাতবার ওপেনিং পার্টনারশিপ নিয়ে পরীক্ষা নীরিক্ষা চালিয়েছিল দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট। কিন্তু শেষরক্ষা করতে পারেনি। বরবারই ব্যর্থ হয়েছিল। সম্প্রতি টি টোয়েন্টি ফর্ম্যাটে যে ওপেনিং পার্টনারশিপের সাফল্যটা প্রধান চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেই কথা মাথায় রেখেই এবার শুরু থেকেই ভালো ওপেনিং পার্টনারশিপের লক্ষ্যে দিল্লি।
কেএল রাহুল ২০২৫ সালে ব্যাট হাতে দিল্লির জার্সিতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। সেখানে ১৫০ স্ট্রাইকরেটের পাশাপাশি ৫৩৯ রানও করেছিলেন কেএল রাহুল(KL Rahul)। এবার সেই রাহুলকেই দেখা যাবে দিল্লি ক্যাপিটালসের ওপেনার হিসাবে।







