নীরজ চোপড়া ক্লাসিক স্বচক্ষে দেখতে চান? চান আরাম, আয়েস করে এনসি ক্লাসিকের সাক্ষী থাকতে? তাহলে ভাববার কিছু নেই, অর্থ পকেটে থাকলে ভালমতো আয়েস করে এনসি ক্লাসিক দেখতে পারেন। যদি খুব সাধারণ মানুষ হন। অর্থ নেই পকেটে। তবু মন বলছে এমন একটা মুহূর্তের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখবেন, সেখানেও উপায় আছে। তারমানে আপামর জনগণকে এনসি ক্লাসিক দেখার জন্য নানান অর্থের টিকিটের ব্যবস্থা করা হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হল, ভারতবর্ষে একটা জ্যাভলিন থ্রো দেখতে হাজার হাজার টাকার টিকিট কেটে মানুষ মাঠে আসবে, যা কিছুদিন আগেও ছিল অকল্পনীয়। এবার সেই কল্পনা বাস্তবে রূপান্তরিত হতে চলেছে।
২৪ মে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে এনসি ক্লাসিক হবে। স্বয়ং নীরজ চোপড়ার নামে একটা প্রতিযোগিতা হচ্ছে যা এককথায় ভাবা যায়না। এমনিতেই নীরজ ভারতে এখন থাকেন কম। প্র্যাকটিশ ও প্রতিযোগিতা মিলিয়ে বিদেশে কাটান বেশি। দুটো অলিম্পিকে পদক জয়ী নীরজের নামে প্রতিযোগিতা হচ্ছে যা ভারতবাসীর কাছে স্বপ্নপূরণ হওয়ার মতো ঘটনা। যদিও এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল প্রথমে পঁাচকুলার দেবী লাল স্টেডিয়ামে। কিন্তু ফ্লাডলাইটের সমস্যার কারণে সেই প্রতিযোগিতা এখন হচ্ছে বেঙ্গালুরুতে। হওয়ার তারিখ অপরিবর্তিত রয়েছে। তবে বেঙ্গালুরুতে এই প্রথম ভারতের মাটিতে আন্তর্জাতিক জ্যাভলিন প্রতিযোগিতা হচ্ছে। তাই টিকিটের দামও বেশ চড়া। সংগঠকরা ঠিক করেছেন সবচেয়ে কম দামের টিকিট পাওয়া যাবে ১৯৯ টাকায়। সর্বোচ্চ দর ৪৪,৯৯৯ টাকা। বিভিন্ন ধরনের টিকিটের দাম করা হয়েছে। ৯৯৯৯ টাকার টিকিটও রয়েছে। এই টিকিট যারা কাটবেন তঁারা থ্রোয়ারের রানওয়ের পাশে একটা বিশেষ স্ট্যান্ডে বসতে পারবেন। এই স্ট্যান্ডে বসলে খুব কাছ থেকে থ্রোয়ারদের জ্যাভলিন ছেঁাড়া প্রত্যক্ষ করতে সুবিধে হবে। তাছাড়া থ্রোয়ারদের রানওয়ের ঠিক পিছনে স্টেডিয়ামের আপার স্ট্যান্ডে আর একটা স্ট্যান্ড রাখা হচ্ছে। সেই স্ট্যান্ডের টিকিটের দাম ২৯৯৯ টাকা। শুধু এখানেই থেমে নেই সংগঠকরা। আরও ঠিক হয়েছে কর্পোরেট বক্স। প্রতিটি বক্সে ১৫জন বসে থ্রো দেখতে পারবেন। এরকম পাঁচটা কর্পোরেট বক্স তৈরি করা হচ্ছে। এক একটা বক্সের দাম ধরা হয়েছে ৪৪,৯৯৯ টাকা। যদি আপনার ভিসা ক্রেডিট কার্ড থাকে তাহলে এই মূল্যের উপর ১০ শতাংশ ছাড় পাবেন। আইপিএল দেখার জন্য যেমন প্রতিটি স্টেডিয়ামে কর্পোরেট বক্স রাখা হয়েছে, সেইরকম করা হচ্ছে এনসি ক্লাসিকেও।
প্রশ্ন হচ্ছে, কারা আসছেন এনসি ক্লাসিকে যোগ দিতে? যাদের থ্রো দেখার জন্য এত চড়া মূল্যের টিকিট কাটবেন? কারা আসছেন না সেটাই বরং প্রশ্ন করা উচিত। আসলে নীরজ চোপড়া ব্যাক্তিগত স্তরে আন্তর্জাতিক স্তরের খ্যাতি সম্পন্ন সকল জ্যাভলিন থ্রোয়ারকে আমন্ত্রণ জানিয়েছেন। তাঁর মধ্যে রয়েছেন দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স (গ্রেনাডা), রিও অলিম্পিকে সোনা জয়ী থমাস রোহলার (জার্মানি), জুলিয়াস ইয়েগো (কেনিয়া), ২০১৫ বিশ্ব চ্যাম্পিয়ন ও রিও অলিম্পিকে রুপো জয়ী। তাছাড়া নীরজ চোপড়া তো থাকছেন। অন্যান্য প্রতিযোগীরা হলেন: কার্টিস থম্পসন (মার্কিন যুক্তরাষ্ট্র), গেঙ্কি ডিন (জেপিএন), লুইজ মরিসিও দা সিলভা (ব্রাজা), রুমেশ পাথিরেজ (শ্রীলঙ্কা), শচীন যাদব (ভারত), রোহিত যাদব (ভারত), সাহিল সিলওয়াল (ভারত) এবং কিশোর জেনা (ভারত)। তবে লড়াইটা আরও জমতো যদি আরশাদ নাদিম আসতেন। পাহেলগামে ঘটনা ঘটার পর আরশাদকে আমন্ত্রণ জানানো নিয়ে নীরজকে কম সমালোচনার সামনে পড়তে হয়নি। তবে নীরজ যখন পাকিস্তানি জ্যাভলিন থ্রোয়ারকে আমন্ত্রণ জানিয়ে ছিলেন তখন পাহেলগামের ঘটনা ঘটেনি। যাইহোক এনসি ক্লাসিককে নিয়ে বেঙ্গালুরু শহরও যেন তেতে উঠছে।

পদপিষ্ট হওয়া ১১ সমর্থকের জন্য আজীবন আসন সংরক্ষন RCB-র
Shareগতবছরের সেই ভয়াবহ ঘটনার পর এই প্রথমবার আইপিএলের(IPL) ম্যাচ আয়োজন করতে চলেছে এম চিন্নাস্বামী স্টেডিয়াম। কিন্তু এই মাঠে ম্যাচে নামার






