দুবাইয়ে প্রতিটা সময় আতঙ্কের ছিল। ভয়ে ভয়ে কেটেছে দুটো দিন। নিরাপদে দেশে ফেরার পরই নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন পিভি সিন্ধু(PV Sindhu)। অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ(All England Open) খেলার জন্য বার্মিংহ্যামের উদ্দেশে রওনা দিয়েছিলেন পিভি সিন্ধু(PV Sindhu)। সেখানেই দুবাই হয়ে যাওয়ার কথা ছিল ভারতের এই তারকা শাটলারের। কিন্তু সেখানে গিয়েই বিপত্তির মুখে পড়েছিলেন হায়দরাবাদী ব্যাডমিন্টন তারকা।
অবশেষে দেশে ফিরেছেন। দেশে ফেরার পরই সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা সকলকে শোনালেন পিভি সিন্ধু(Pv Sindhu)। হোটেলে নিরাপদে থাকলেও, বারবারই মিসাইলের শব্দে কেঁপে উঠছিল চারদিক। সেইসঙ্গে বিমান বন্দরে মঝেমধ্যই ধোঁয়া দেখে বেশ আতঙ্কিতই হয়ে পড়েছিলেন পিভি সিন্ধু। সেই কথাই তিনি দেশে ফেরার পর জানিয়েছেন।
পিভি সিন্ধু জানিয়েছেন, “আমি যে বাড়ি ফিরতে পেরেছি এতেই আমি অত্যন্ত খুশি। সত্যিই সেখানকার পরিবেশ ছিল ভয়ঙ্কর। আতঙ্কের আবহ ছিল সেখানে। এটা এমন একটা পরিস্থিতি যা কেউই অনুমান করতে পারে না। একে যুদ্ধের পরিস্থিতি সেইসঙ্গে সেখানে আবার বিমান বন্দরও বন্ধ। আমি সদ্যই দুবাই পৌঁছেছিলাম। সেখানে গিয়েই দেখি এই ভয়াবহতার জন্য বন্ধ হয়ে গিয়েছে বিমান বন্দর”।
দেশে ফিরলেও যুদ্ধের ভয়াবহতা যে পিভি সিন্ধু এখনও পর্যন্ত ভুলতে পারছেন না তা কিন্তু বেশ স্পষ্ট।







