ওড়িশাকে ৫-১ গোলে উড়িয়ে আইএসএলের লিগ টেবিলে শীর্ষস্খান আরও পাকা করেছে মোহনবাগান। সেখানেই মোহনবাগানের নায়ক এদিন সেই জেমি ম্যাকলরেন(Jamie Maclaren)। আর দলের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত কোচ সের্জিও লোবেরাও(Sergio Lobera)। তাঁর ছোঁয়ায় এবার যেন সবুজ-মেরুণ ব্রিগেড আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। পাঁচ গোল দিলেও, মোহনবাগানকে অবশ্য একটা গোলও খেতে হয়েছে। কিন্তু বাগান কোচ সের্জিও লোবেরা(Sergio Lobera) গোল হজম নিয়ে একেবারেই চিন্তিত নন। তাঁর তো সাফ বার্তা গোল করতে গেলে ঝুঁকি তো নিতেই হবে।
সাংবাদিক সম্মেলনে এসেই সের্জিও লোবেরা বলেন, হ্যাঁ আমরা একটা গোল খেয়েছি ঠিকই। কিন্তু তিন পয়েন্ট তুলতে গেলে এইটুকু ঝুঁকি নিতেই হবে আমাদের। আমার প্রধান লক্ষ্য ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নেওয়া। তাতে যদি ক্লিনশিট বজায় নাও থাকে তাতে কোনও সমস্যা নেই। প্রঝান হল আমার ফুটবলাররা গোল করতে পারছে কিনা। আর জিততে গেলে এইটুকু ঝুঁকি নিতেই হবে।
অন্যদিকে এই ম্যাচেই আবার হ্যাটট্রিক করেছেন জেমি ম্যাকলরেন(Jamie Maclaren)। তাঁর গোলের সংখ্যাটা অবশ্য এই ম্যাচে চার। যেভাবে ম্যাকলরেন এগোচ্ছে তাতে গোল্ডেন বুট জেতার প্রধান দাবীদার হয়ে উঠছেন। যদিও ম্যাকলরেন তা নিয়ে ভাবছেন না। স্ট্রাইকারের কাজটাই করে যেতে চান তিনি।
ম্যাচ শেষে ম্যাকলরেন জানান, আমি একজন স্ট্রাইকার। আমার কাজটাই হল গোল করে যাওয়া। তবে এখনই কতগুলো গোল করব তা নিয়ে কোনওরকম হিসাব নিকাশ করিনি। প্রতি ম্যাচে দলকে জেতাতে চাই। হ্যাঁ অবশ্যই গোল পেতে চাই। এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে, ধাপে ধাপে এগোতে চাই।







